Nabanna : বিধবা ভাতা ও বার্ধক্য ভাতা সহ অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়া নিয়ে কী জানালেন সুভেন্দু?শিবিরের আজ শেষ দিন
Nabanna
মুনাই ঘোষ : তীব্রদাবিদাহের মধ্যেই চলছে রাজ্য জুড়ে ৩ দিনের জনকল্যাণ শিবির। এই জনকল্যাণ শিবিরে মূলত ভীড় মহিলাদের অন্নপূর্ণা যোজনায় আবেদনের জন্য। আর এবার এই জনকল্যাণ শিবির নিয়েই মঙ্গলবার বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী সুভেন্দু আধিকারি।
আরো পড়ুন : Breaking : মুক্তির দাবিতে ফলতা থানা অভিজান পুষ্পার স্ত্রী,পাল্টা লাঠি চার্য বাহিনীর,তারপর যা হল…

জনকল্যাণ শিবির নিয়ে মুখ্যমন্ত্রী সুভেন্দুর বড় নির্দেশ :
মঙ্গলবার মুখ্যমন্ত্রী সুভেন্দু আধিকারি সন্ধেয় নবান্নে ভার্চুয়াল বৈঠক করেন জেলাশাসকদের সাথে। সেই বৈঠকে জেলাশাসকদের মুখ্যমন্ত্রী বলেন,
তালিকায় থাকুক বা না থাকুক সব ধরনের সরকারি প্ররকল্পের আবেদনপত্র রাখতে হবে এই জনকল্যাণ শিবিরে। তিনি স্পষ্টভাবে বলেন, শিবিরে আসা প্রতেককে বিস্তারিতভাবে বোঝাতে হবে। কোনও মানুষকে ফেরানো যাবে না।
আরো পড়ুন : CJP : জয়পুরে ককরোচ-এর বিরাট সমাবেশ,শান্তি বিক্ষোভে ঢুকে সিজেপির দীপকে কে হেনস্থা, আটক ২
বার্ধক্য ভাতা ও বিধবা ভাতার আবেদন্নিয়ে কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী :
নতুন করে বার্ধক্য ও বিধবা ভাতার আবেদন বর্তমানে বন্ধ রয়েছে। কিন্তু এদিনের ভার্চুয়াল বৈঠকে জেলা শাসকদের নির্দেশ দেন জনকল্যাণ শিবিরে আবেদনপত্র দিতে হবে। এই দুই প্রকল্প নিয়ে কেন্দ্রের সঙ্গে আলোচনা করবেন বলেও আশ্বাস দেন তিনি।
আরো পড়ুন : Trump : আদৌ মিটবে সমস্যা ? ‘রবিবার ইরানের সঙ্গে চুক্তি হবে, হরমুজ প্রণালী সবার জন্য উন্মুক্ত থাকবে’ দাবি ট্রাম্পের
অন্নপূর্ণা যোজনায় ফর্ম পুরণের পরপরই কি অ্যাকাউন্টে টাকা ঢুকবে কিনা এই নিয়ে বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, সেই বিষয়েও মানুষকে সচেতন করতে মঙ্গলবারের ভার্চুয়াল বৈঠকে মুখ্যমন্ত্রী সুভেন্দু আধিকারি জেলাশাসকদের বার্তা দেন, ‘শুধুমাত্র যোগ্য উপভোক্তারাই যাতে প্রকল্পের সুবিধা পান। কারন অন্নপূর্ণা যোজনায় আবেদন করলেই সঙ্গে সঙ্গে টাকা পাওয়া যাবে না। যাচাই প্রক্রিয়া চলছে ।
আরো পড়ুন : WB : লক্ষীভান্ডারের পর এবার অন্নপূর্ণা যোজনার টাকা পেল পুরুলিয়ার এক ব্যক্তি ! কী বলল মহকুমাশাসক
রাজ্য সরকারের জনকল্যাণ শিবির শুরু হয়েছে গত ১৫ জুন এবং চলবে বুধবার ১৭ জুন পর্যন্ত। সূত্রের খবর, দু’দিনে রাজ্যজুড়ে প্রায় ২,০৫০টি জনকল্যাণ শিবির অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার রাত পর্যন্ত শিবিরগুলিতে প্রায় ২৪ লক্ষ মানুষ এসেছেন।
আরো পড়ুন : Electric Bill Hike : বড় ধাক্কার সম্মুখীন হতে চলেছেন গ্রাহকেরা ! বাড়তে চলেছে বিদ্যুৎ বিল ,কতটা বৃদ্ধি ? জেনে নিন
শিবিরে আসা প্রবীণদের হয়রাণি নিয়ে কী নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী :
মুখ্যমন্ত্রী প্রবীণদের আশ্বস্ত করে বলেন, এই প্রচন্ড গরমে জনকল্যাণ শিবিরে এসে প্রবীণদের যাতে হয়রাণি না হতে হয় সেই জন্য শিবির শেষে সরকারি কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে প্রবীণদের আবেদনপত্র পৌঁছে দেবেন। পাশাপাশি তারাই আবেদনপত্র পূরণ করে দেবেন।
আরো পড়ুন : Mumbai : ব্যাংকক থেকে ১১.৮২ কোটি টাকার মাদক পাচারের চেষ্টা ! বিমানবন্দরে আটক এক মহিলা
এদিনের মুখ্যমন্ত্রী ভার্চুয়াল বৈঠকে জেলা শাসকদের নির্দেশ দেন, এই তীব্র গরমে শিবিরে আসা মানুষ যাতে অসুস্থ হয়ে না পড়েন, তার জন্য প্রয়োজনীয় ব্যাবস্থা নিতে হবে।
আরো পড়ুন : 3 Arrested : এএনসি বড় সাফেল্য ! বড় মাদক চক্রের পর্দাফাঁস,৩.০৩ কোটির চরস ও মাদক ক্যাপসুল জব্দ, আটক ৩


বিগত প্রায় 3 বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। রাজ্য ও কেন্দ্রের সরকারি ও বেসরকারি চাকরির প্রতিবেদন লিখতে পারদর্শী।
