New Delhi : ছাত্র বিক্ষোভের মধ্যে শিক্ষার্থীদের পাশে দাঁড়াল সুপ্রিম কোর্টের আইনজীবীরা ! পাঠ করলেন সংবিধানের প্রস্তাবনা
New Delhi
পিঙ্কি শর্মা : জাতীয় রাজধানীতে চলমান ছাত্র বিক্ষোভ এবং কর্তৃপক্ষের প্রতিক্রিয়ার প্রেক্ষাপটে, ‘গণতন্ত্র বাঁচাও, সংবিধান বাঁচাও’ কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের লনে একদল আইনজীবী সম্মিলিতভাবে সংবিধানের প্রস্তাবনা পাঠ করেন।
আরো পড়ুন : Covid 19 : সাবধান ! নতুন করে কলকাতায় আরও ৮ জনের কোভিড-১৯ শনাক্ত, কী পরামর্শ দিচ্ছে চিকিৎসক

বৃহস্পতিবার ছাত্র বিক্ষোভের মধ্যেই আদালতের মধ্যাহ্নভোজের বিরতির সময় আইনজীবীরা একত্রিত হয়ে ন্যায়বিচার, স্বাধীনতা, সমতা ও ভ্রাতৃত্বের সাংবিধানিক মূল্যবোধকে পুনঃনিশ্চিত করতে সংবিধানের প্রস্তাবনাটি উচ্চস্বরে পাঠ করেন।
সিনিয়র অ্যাডভোকেট ইন্দিরা জয়সিং এবং ডঃ এস মুরালিধর আবৃত্তি অনুষ্ঠানে নেতৃত্ব দেন। সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি সিনিয়র অ্যাডভোকেট বিকাশ সিংও উপস্থিত ছিলেন।
যারা অংশ নিয়েছিলেন তাদের মধ্যে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট আনন্দ গ্রোভার, অঞ্জনা প্রকাশ, সঞ্জয় ঘোষ, শাদান ফারাসাত, অরুন্ধতী কাটজু, মহালক্ষ্মী পাভানি, নন্দিতা রাও, পিভি সুরেন্দ্রনাথ, মানালি সিংগাল এবং সঙ্গীতা ভারতী, পিভি দীনেশ।
অনেক আইনজীবী ভারতের জাতীয় পতাকা ও সংবিধানের অনুলিপি বহন করছিলেন,এই সমাবেশে সুপ্রিম কোর্ট বারের তরুণ সদস্যদের উল্লেখযোগ্য উপস্থিতি দেখা যায়।
আরো পড়ুন : Sikkim : টানেল ধসে মৃতের সংখ্যা বেড়ে ২০ হয়েছে, আটকে আরো ৫ শ্রমিক, চলছে উদ্ধার কাজ
আমরা নিজেদের জন্য আন্দোলন করতে আসিনি, আমরা শিক্ষার্থীদের ন্যায়ের পক্ষে দাঁড়াতে এসেছি :
বিক্ষোভকারী শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করে জয়সিং সংবাদমাধ্যমকে বলেন, “আমরা শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে এসেছি। আমরা ন্যায়ের পক্ষে দাঁড়াতে এসেছি। আমরা শিক্ষার্থীদের জন্য ন্যায়বিচার দাবি করতে এসেছি। আমরা নিজেদের জন্য আন্দোলন করতে আসিনি। এটা আমাদের বিষয় নয়। এটি শিক্ষার্থীদের অধিকারের বিষয়, এবং সুপ্রিম কোর্টের সামনে দাঁড়িয়ে তাদের জন্য ন্যায়বিচার দাবি করা আইনজীবীদের কর্তব্য। ভারতের সুপ্রিম কোর্টের ভূমিকা ও কাজ হলো ন্যায়বিচার প্রদান করা। সেই কারণেই আমরা এখানে, ন্যায়বিচারের মন্দিরে, আমাদের দাবি নিয়ে উপস্থিত হয়েছি।”
আরো পড়ুন : Tripura : চাঞ্চল্যকর ঘটনা ! পুলিশ সদর দপ্তরে ডিজিপি অনুরাগ ধনকরের ঝুলন্ত দেহ উদ্ধার
পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে যন্তর মন্তরের প্রতিবাদস্থলে সমবেত ছাত্রছাত্রীদের ওপর পুলিশের বলপ্রয়োগের ঘটনায় গত কয়েকদিন ধরে জাতীয় রাজধানীতে নাটকীয় দৃশ্যের অবতারণা হয়েছে।
আরো পড়ুন : Watch FIFA WC 26 : ফেরান তোরেসের গোলে বিশ্বকাপ জিতল স্পেন, ফিফা বিশ্বকাপ ফাইনালের হাইলাইটস
সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন, সুপ্রিম কোর্ট অ্যাডভোকেটস-অন-রেকর্ড অ্যাসোসিয়েশন এবং প্রায় ৬৫০ জন আইনজীবীর একটি দল পৃথকভাবে বিবৃতি দিয়ে শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ ও সহিংসতা ব্যবহারের নিন্দা জানিয়েছে এবং এই বিষয়ে একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের দাবি করেছে।

আরো পড়ুন : TRAI : মোবাইল ব্যবহারকারীদের জন্য বড় খবর, রিচার্জে খরচ কমতে পারে প্রায় ৭০ শতাংশ ! কী বলছে TRAI
