WB : অবশেষে দু’দিন পর খোঁজ মিলল দয়মন্তীর, কোথায় ছিলেন বাংলার রাইফেল শুটার ? কী জানাল পরিবার

WB : অবশেষে দু’দিন পর খোঁজ মিলল দয়মন্তীর, কোথায় ছিলেন বাংলার রাইফেল শুটার ? কী জানাল পরিবার

WB

মুনাই ঘোষ : চরম উৎকণ্ঠার অবসান। অবশেষে ঘরে ফিরল হাওড়ার বাসিন্দা, মাত্র ১৫ বছর বয়সী রাজ্যস্তরের প্রতিশ্রুতিমান শুটার দময়ন্তী সেন। গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ থাকার পর শনিবার তাকে উদ্ধার করে পরিবার। মেয়ের ঘরে ফেরায় দীর্ঘ দু-দিনের দুঃস্বপ্নের শেষে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন তার বাবা-মা।

আরো পড়ুন : Murshidsbad LIVE : মর্মান্তিক, ছড়িয়ে ছিটিয়ে জুতো,স্কুল ব্যাগ ! স্কুল ভ্যান হিঁচড়ে নিয়ে গেল ট্রেন,২ পড়ুয়া সহ নিহত ৩

WB
WB
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

পারিবারিক সূত্রে জানা গিয়েছে, হাওড়ার রামকৃষ্ণ ঘাট এলাকা থেকে দময়ন্তীকে উদ্ধার করে বাড়ি ফিরিয়ে আনা হয়েছে। তবে এই দু-দিন সে কোথায় ছিল এবং কীভাবে নিখোঁজ হয়েছিল, সে বিষয়ে পরিবারের তরফ থেকে এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি।

আরো পড়ুন : WB : পুলিশে ফের রদবদল,২৮ জন আইপিএস কর্মকর্তার মধ্যে সিআইডি এডিজি সুপ্রতীম সরকারও রয়েছেন

শেষবার হাওড়া স্টেশনের সিসিটিভি ক্যামেরায় তার গতিবিধি ধরা পড়লেও, তারপর থেকে আর কোনো খোঁজ মিলছিল না। রাজ্যস্তরের এক প্রতিভাবান শুটার এভাবে নিখোঁজ হয়ে যাওয়ায় চাঞ্চল্য ছড়ায় ক্রীড়ামহলেও। মেয়ের হদিশ না পেয়ে পুলিশের দ্বারস্থ হন দময়ন্তীর বাবা-মা।

আরো পড়ুন : Nagaland : নাগাল্যান্ডে আসাম রাইফেলসকে লক্ষ্য করে IEDবিস্ফোরণে, নিহত ১ সেনা,আহত আরো ৪ জন

ঘটনার গুরুত্ব বিবেচনা করে হাওড়া পুলিশ অত্যন্ত তৎপরতার সঙ্গে তদন্তে নামে। দময়ন্তীর খোঁজে গঠন করা হয় ৪ সদস্যের বিশেষ তদন্তকারী দল বা ‘সিট’ (SIT)। পুলিশ বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি শুরু করে জিজ্ঞাসাবাদ।

আরো পড়ুন : Kolkata : জোড়া নক্কার জনক ঘটনা, লেকটাউনে দ্বাদশ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ,বেহালায় শ্লীলতাহানির অভিযোগ

অন্যদিকে, নিখোঁজ শুটারের সন্ধানে সোশ‍্যাল মিডিয়াতেও ঝড় ওঠে। আত্মীয়-স্বজন থেকে শুরু করে সাধারণ মানুষ দময়ন্তীর ছবি পোস্ট করে খোঁজ চালাতে থাকেন।

পুলিশি তদন্ত ও সাধারণ মানুষের উদ্বেগের মাঝেই অবশেষে শনিবার মেলে সুখবর। নিজেই রামকৃষ্ণ ঘাটে চলে আসে দময়ন্তী, যেখান থেকে তাকে বাড়ি ফিরিয়ে আনেন তার বাবা। তদন্তকারীরা জিজ্ঞাসাবাদ করতে পারেন দয়মন্তী কেন এবং কীভাবে নিখোঁজ হয়েছিল।

WB
WB

আরো পড়ুন : TRAI : মোবাইল ব্যবহারকারীদের জন্য বড় খবর, রিচার্জে খরচ কমতে পারে প্রায় ৭০ শতাংশ ! কী বলছে TRAI

Leave a Comment