Dudhia Bridge : মাত্র কয়েক ঘন্টার বৃষ্টিতে ভাঙল দুধিয়া সেতু, বিচ্ছিন্ন শিলিগুড়ি মিরিক যোগাযোগ ব্যাবস্থা
Dudhia Bridge
মুনাই ঘোষ : এক রাতে অতি ভারী বৃষ্টিতে হড়পা বানের মুখে পড়েছে পাহার ও সমতল। বৃহস্পতিবার রাতের রেকর্ড ভাঙা বৃষ্টির জেরে পাহাড়ি নদীগুলোর জলস্তর উপচে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে।

বালাসানের প্রবল জলচ্ছাস ভেঙে গিয়েছে দুধিয়ার অস্থায়ী হিমপাইপ সেতু। হাওয়া অফিসের তরফে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত মাত্র আড়াই ঘন্টায় মিরিকে ৬০ মিলিমিটার এবং রেকর্ড বৃষ্টি হয়েছে ১১৩ মিলিমিটার।
আরো পড়ুন : CJP : জয়পুরে ককরোচ-এর বিরাট সমাবেশ,শান্তি বিক্ষোভে ঢুকে সিজেপির দীপকে কে হেনস্থা, আটক ২
এইদিকে সমতলের পরিস্থিতিও উদ্বেগজনক, হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, শিলিগুড়িতে ২৪৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। সমতলে এই অতি ভারী বৃষ্টিতে মহানন্দ সহ অন্যান্য নদীগুলও ফুঁসছে।
আরো পড়ুন : WB : লক্ষীভান্ডারের পর এবার অন্নপূর্ণা যোজনার টাকা পেল পুরুলিয়ার এক ব্যক্তি ! কী বলল মহকুমাশাসক
দুধিয়া অস্থায়ি সেতুটি ক্ষতিগ্রস্ত হওয়ায় শিলিগুড়ি থেকে মিরিক হয়ে দার্জিলিংয় যাওয়ার পথ সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে।
আরো পড়ুন : Electric Bill Hike : বড় ধাক্কার সম্মুখীন হতে চলেছেন গ্রাহকেরা ! বাড়তে চলেছে বিদ্যুৎ বিল ,কতটা বৃদ্ধি ? জেনে নিন
প্রশাসনের তরফে জানানো হয়েছে, বালাসানের জলের স্রোত কমলেই যুদ্ধকালিন তৎপরতায় দুধিয়া সেতু মেরামতের কাজে হাত দেওয়া হবে। অপরদিকে সেচ ও পূর্ত দপ্তর পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে।


বিগত প্রায় এক বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। রাজ্য ও কেন্দ্রের সরকারি ও বেসরকারি চাকরির প্রতিবেদন লিখতে পারদর্শী।