WB Budget 26 LIVE : দেখেনিন পূর্ণাঙ্গ বাজেট ২৬ ! বাজেট পেশ অর্থমন্ত্রীর,DA বাড়ল ২০ শতাংশ ! কলেজে পড়লেই ৫০ হাজার

WB Budget 26 LIVE

মুনাই ঘোষ : বিজেপির জয়ের প্রায় দুই মাস পর, সরকার আজ রাজ্যের জন্য তার প্রথম বাজেট পেশ করছে। অর্থমন্ত্রী স্বপন দাসগুপ্তের পেশ করা ২০২৬-২৭ সালের চলতি অর্থবর্ষ ২০২৬-২৭-এর জন্য ৪,৩৮,৭৭৫.২৯ কোটি টাকার বাজেট প্রস্তাব দেওয়া হয়েছে।

আরো পড়ুন : Kolkata : অল্প বৃষ্টিতেই ভয়ঙ্কর ছবি কলকাতার ! পা বাদ গেল এক ব্যক্তির, ডুবল অ্যাপ ক্যাব

WB Budget 26 LIVE
WB Budget 26 LIVE
WhatsApp Group Join Now
Telegram Group Join Now
বাজেটে ডিএ বৃদ্ধির ঘোষণা :

পূর্ববর্তী সরকারে আমলে ১৮ শতাংশ ডিএ পেতেন কর্মীরা। এবার থেকে ৩৮ শতাংশ হারে ডিএ পাবেন কর্মীরা। ১ অক্টোবর থেকেই নতুন হারে মহার্ঘ ভাতা মিলবে। কেন্দ্রের সঙ্গে ডিএ-র ফারাক কমল প্রায় ২২ শতাংশ।

নতুন বাজেটের ঘোষণা অনুযায়ী মাসিক পারিশ্রমিক হিসেবে আইসিডিএস এবং আশাকর্মীদের বেড়ে হল ৫ হাজার টাকা

আরো পড়ুন : Road Accident : উত্তরে রক্তাক্ত হল রবির সকাল ! ট্রেলারে ধাক্কা যাত্রীবোঝাই সরকারি বাসের, মৃত ৫,আশঙ্কাজনক ১২

আশাকর্মী এবং আইসিডিএস কর্মীদের পারিশ্রমিক বৃদ্ধি পেয়ে হচ্ছে ৫ হাজার টাকা।

নতুন বাজেটের ঘোষণা অনুযায়ী হোম গার্ডদের বাড়ছে ২ হাজার টাকা।

কলেজে পাঠরত অবিবাহিত ছাত্রীদের জন্য বড় ঘোষণা, এবার এককালীন ৫,০০০ টাকা পেতে চলেছেন।

আরো পড়ুন : PhonePe : ফোনপে ব্যাবহার করেন ? এবার লাগবে ১০০ টাকা চার্জ, জেনে নিন কিভাবে এড়ানো যায় এটি

ডিম, মাছ ও সবজি-সহ পুষ্টিকর খাবার মাত্র ৫ টাকায় সরবরাহ করা হচ্ছে। ভবিষ্যতে আরও ২১০টি নতুন ‘মা আহার’ কেন্দ্র চালুর ঘোষণা করলেন অর্থমন্ত্রী। দরিদ্র ও অসহায় মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে শহরাঞ্চলে ৪০০টি ‘মা আহার’ কেন্দ্র চালু রয়েছে।

বয়স্ক, বিধবা ও বিশেষভাবে সক্ষমদের মাসিক পেনশন ৫০০ টাকা বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে বাজেটে।

আরো পড়ুন : Malda : ২০ জন ‘অনুপ্রবেশকারী’কে কেন্দ্র করে মালদা সীমান্তে বিএসএফ ও বিজিবির মধ্যে উত্তেজনা

যুবদের জন্য ঘোষণা :

যুবদের জন্য ভরসা কর্মসূচির প্রস্তাব নেওয়া হয়েছে। এই কর্মসূচিতে একাধিক সুবিধা পাবেন যুবরা। ২১ থেকে ৪৫ বছর বয়সী রাজ্যের যে কোনও যোগ্য, শিক্ষিত ও কর্মহীন যুবক-যুবতী এই প্রকল্পের সুবিধা পাবেন।

স্নাতক (গ্র্যাজুয়েট) বেকারদের জন্য মাসিক ৩০০০ টাকা।

অন্যান্য যোগ্য বেকারদের জন্য প্রতি মাসে ২০০০ টাকা।

অন্নপূর্ণা যোজনা স্কিমের অধীনে রাজ্যের ২৫ থেকে ৬০ বছর বয়সী যোগ্য মহিলাদের জন্য মাসে ৩ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া সুনিশ্চিত করা হচ্ছে। এই নির্দিষ্ট স্কিমে উপভোক্তার আধার যুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে। এই স্কিমে আমরা ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দ করছি।”

আরো পড়ুন : Ebola Outbreak : পরিস্থিতি আরও ভয়াবহ, ইবোলা প্রাদুর্ভাবে এখনো পর্যন্ত ২৩২ জন সহ ১৭ জন স্বাস্থ্যকর্মীর মৃত্যু, আক্রান্ত আরো ৮৯৬ জন

সরকারি চাকরির ১ লক্ষের মধ্যে ,৩৩ শতাংশ মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে।

এই বাজেটে চাকরি খাতে ১ লক্ষ শূণ্যপদের মধ্যে পুলিশে নিয়োগ হবে ২৯ হাজার। এছাড়াও শিক্ষক ,অধ্যাপক ও শিক্ষাকর্মী নিয়োগ হবে ৫০ হাজার। ১ হাজার ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলসে নিয়োগ হবে। আর যেখানে সুযোগ আছে, সেখানে ১০ শতাংশ পদ অগ্নিবীরদের জন্য সংরক্ষিত থাকবে।

এই বাজেটে সুন্দরবনের প্রস্তাবদুর্গম দ্বীপাঞ্চলের যীগাযীগ ব্যবস্থা উন্নত করতে বররাদ্দ করে হয়েছে ১০০ কোটি টাকা

আরো পড়ুন : Ebola Outbreak : পরিস্থিতি আরও ভয়াবহ, ইবোলা প্রাদুর্ভাবে এখনো পর্যন্ত ২৩২ জন সহ ১৭ জন স্বাস্থ্যকর্মীর মৃত্যু, আক্রান্ত আরো ৮৯৬ জন

WB Budget 26 LIVE
WB Budget 26 LIVE

জেটি ও সংশ্লিষ্ট পরিকাঠামো নির্মাণ করা হবে।

সুন্দরবনের ১০৪টি দ্বীপের মধ্যে ৫৪টিতে মানুষের বসবাস থাকায় শিক্ষা, স্বাস্থ্য ও জীবিকার পরিষেবা পৌঁছে দিতে

জলপথকে আরও কার্যকর করার পরিকল্পনা।

সৌরচালিত নৌকার ব্যবহার উৎসাহিত করা হবে, যাতে যাত্রী ও পণ্য পরিবহণের পাশাপাশি কার্বন নিঃসরণও কমানো যায়।

আরো পড়ুন : Train Accident : বিরাট ট্রেন দুর্ঘটনা ! মুখোমুখি দুটি ট্রেনের সংঘর্ষে নিহত চালক আহত বহু প্যাসেঞ্জার, জেনে নিন বিস্তারিত

পরিবহন ও জলপথে উন্নয়নে জোর :

বাজেটে পরিবহন ও নদীকেন্দ্রিক পরিকাঠামো উন্নয়নে একাধিক ঘোষণা

দুর্গাপুর–আসানসোল ও শিলিগুড়ির মধ্যে মেট্রো সংযোগ চালুর সম্ভাবনা খতিয়ে দেখতে টেকনো-ইকোনমিক স্টাডি করার ঘোষণা।

নদীকেন্দ্রিক অর্থনীতি ও জলপথ উন্নয়নে জোর :

ভাগীরথী এবং হুগলি নদীকে কেন্দ্র করে মধ্য ও দক্ষিণবঙ্গের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে ১০০ কোটি টাকার বিশেষ বরাদ্দের প্রস্তাব।

এই অর্থে নদীর উপর জেটি উন্নয়ন, নতুন জেটি নির্মাণ, গ্রামীণ বাজারের সঙ্গে সংযোগকারী রাস্তা তৈরি এবং বাজার অবকাঠামোর উন্নয়ন করা হবে।

সংলগ্ন অঞ্চলে মৎস্যচাষের প্রসারেও গুরুত্ব দেওয়া হবে।

উদ্যোগ বাস্তবায়িত হলে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হবে এবং জলপথে পণ্য পরিবহণ আরও সহজ হবে।

আরো পড়ুন : Uttarakhand : রাতে শৌচাগারে যেতেই ১৪ বছরের কিশোরীকে ধর্ষিণ করল বাড়িওয়ালার ভাগ্নে ! শহরে বিক্ষোভ, বন্ধ বাজার

বাজেটে তফসিলি জাতি, খাদ্য সুরক্ষা ও সামাজিক সুরক্ষায় একাধিক ঘোষণা :

তফসিলি জাতির মানুষের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী অনুসূচিত জাতি অভ্যুদয় যোজনা বাস্তবায়নের ঘোষণা।

এই প্রকল্পের মাধ্যমে তফসিলি জাতির জীবিকার উন্নয়ন, হোস্টেল নির্মাণ এবং তফসিলি অধ্যুষিত গ্রামগুলিকে ‘আদর্শ গ্রাম’ হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।

চলতি অর্থবর্ষে ৫০০ কোটি টাকা ব্যয়ে প্রায় ১,৫০০ থেকে ২,০০০টি গ্রামকে এই প্রকল্পের আওতায় আনার লক্ষ্য রাখা হয়েছে।

দমকল পরিকাঠামো সম্প্রসারণ :

নতুন ফায়ার ব্রিগেড স্টেশন গড়ে তোলা হবে
হেতমাবাদ, বিনাপাড়া, করণদিঘি, মানিকচক, ফলতা, লাবা রক (কালিম্পং), গিদ্দাপাহাড়ি, গড়বেতা, চণ্ডীপুর ও কাকদ্বীপে।

দার্জিলিংয়ের ডালি ফায়ার ব্রিগেড স্টেশনকে উন্নীত করা হবে।

উপকূলীয় উন্নয়নে জোর :

উপকূলবর্তী পর্যটন ও আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে কাঁথি-১দেশপ্রাণ ব্লককে যুক্ত করে দীঘা-শঙ্করপুর ডেভেলপমেন্ট অথরিটির এলাকা সম্প্রসারণের ঘোষণা

নতুন জেলা, মহকুমা, পুরসভা ও প্রশাসনিক কেন্দ্র :

প্রশাসনের বিকেন্দ্রীকরণের লক্ষ্যে একাধিক নতুন প্রশাসনিক ইউনিট গঠনের ঘোষণা।

নতুন জেলা হবে কলকাতা, বসিরহাট, সুন্দরবন, জঙ্গিপুর ও আরামবাগ।

কাঁথিতে নতুন পুলিশ ডিস্ট্রিক্ট গঠিত হবে।

গোপীবল্লভপুরে নতুন মহকুমা তৈরি হবে।

বেলদা, বাগনান, কোলাঘাট, জয়গী,টুঙ্গিপাড়ি, কামারপুকুর ,গাজোল, শিবনিবাস ও টালকে নতুন পুরসভা হিসেবে ঘোষণা করা হয়েছে।

জরুরি পরিষেবায় ডায়াল ১১২ :

২৪ ঘণ্টা জননিরাপত্তা ও সুরক্ষার জন্য ‘ডায়াল ১১২’ জরুরি হেল্পলাইন চালুর প্রস্তাব।

প্রতিটি থানায় জরুরি পরিষেবার জন্য একটি করে গাড়ি মোতায়েন করা হবে।

এই প্রকল্পে ১০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব।

কৃষি ক্ষেত্রে :

কৃষি বিপণনে – ৩৬৪.৯৯ কোটি টাকা

কৃষি – ৮,৫৬৫.৮৪ কোটি টাকা

প্রাণিসম্পদ উন্নয়ন – ১,৪০৪.৪২ কোটি টাকা

অনগ্রসর শ্রেণি কল্যাণ – ২,৫৪৪.৪৮ কোটি টাকা

ভোক্তা বিষয়ক দপ্তর – ১৪৮.৪১ কোটি টাকা

সমবায় দপ্তর – ৫৮৬.৬২ কোটি টাকা

সংশোধনাগার প্রশাসন – ৫৮০.৫৫ কোটি টাকা

দুর্যোগ ব্যবস্থাপনা ও অসামরিক প্রতিরক্ষা – ৩,০৩৫.৯৫ কোটি টাকা

WB Budget 26 LIVE
WB Budget 26 LIVE

আরো পড়ুন : RBI Breaking : ১০,০০০ টাকার বেশি ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে অপেক্ষা করতে হবে ১ থেকে ২৪ ঘন্টা পর্যন্ত, আর কী জানাচ্ছে RBI

Leave a Comment