DELHI : সোনমের চিকিৎসায় গাফিলতির অভিযোগ, দীপকের অনশনের ঘোষণার সাথে মোদীর পদত্যাগের দাবি ও সংসদ অভিমুখে পদযাত্রার ঘোষণা
DELHI
পিঙ্কি শর্মা : ‘ককরোচ জনতা পার্টি’র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে শনিবার অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করার ঘোষণা দিয়েছেন। দিনের শুরুতে যন্তর মন্তরের প্রতিবাদস্থল থেকে কর্মী সোনম ওয়াংচুককে সরিয়ে দেওয়ার পর তিনি বলেন, এই অনশন ‘এখনই’ শুরু হচ্ছে।
আরো পড়ুন : WB : অবশেষে দু’দিন পর খোঁজ মিলল দয়মন্তীর, কোথায় ছিলেন বাংলার রাইফেল শুটার ? কী জানাল পরিবার

আমাদের আন্দোলন এখান থেকেই চলবে এবং আমরা ২০শে জুলাই নির্ধারিত পদযাত্রা নিয়ে এগিয়ে যাব, যন্তর মন্তরে দাড়িয়ে আন্দোলকারীদের উদ্দেশে তিনি বলেন,“আমি সকলের কাছে আবেদন করছি, পিছু হটবেন না, এই আন্দোলন আরও বড় হবে। আমি সবাইকে যন্তর মন্তরে আসার জন্য অনুরোধ করছি।”
নিট পরীক্ষায় কথিত অনিয়মের প্রতিবাদে সোনম ওয়াংচুকের অনশন শনিবার ২১তম দিনে পদার্পণ করেছে। সংসদ অভিমুখে তাঁর পরিকল্পিত পদযাত্রার ৪৮ ঘণ্টা আগেই তাঁকে অনশন মঞ্চ থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং ভিএমএমসি ও সফদরজং হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
আরো পড়ুন : WB : পুলিশে ফের রদবদল,২৮ জন আইপিএস কর্মকর্তার মধ্যে সিআইডি এডিজি সুপ্রতীম সরকারও রয়েছেন
শুধু শিক্ষা মন্ত্রি নয় এবার প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন সিজেপি প্রধান :
সিজেপি-র অভিজিৎ দীপকে শনিবার আরও দাবি করেছেন যে, সোনম ওয়াংচুককে হাসপাতালে নিয়ে যাওয়ার পর যন্তর মন্তরে বিশৃঙ্খলা সৃষ্টি হলে দিল্লি পুলিশ তাঁকে “মারধর করেছে এবং আটক করেছে”। নিজের দাবি আরও জোরালো করে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগের আহ্বান জানিয়েছেন।
“এখন পর্যন্ত আমরা ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করছিলাম।
আরো পড়ুন : Nagaland : নাগাল্যান্ডে আসাম রাইফেলসকে লক্ষ্য করে IEDবিস্ফোরণে, নিহত ১ সেনা,আহত আরো ৪ জন
পরীক্ষার কথিত অনিয়মের বিষয়ে জবাবদিহিতা এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সিজেপি ২০ জুন থেকে নয়াদিল্লির জন্তর মন্তরে বিক্ষোভের নেতৃত্ব দিয়ে আসছেন। ওয়াংচুক ২৮ জুন এই আন্দোলনে যোগ দেন এবং তখন থেকে অনির্দিষ্টকালের জন্য অনশন করছেন।
সিজেপি-র অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে করা ঘোষণা অনুযায়ী, ২০ জুলাইয়ের ‘চলো সংসদ’ পদযাত্রা পরিকল্পনা অনুযায়ীই অনুষ্ঠিত হবে।
সোনম ওয়াংচুকের চিকিৎসায় স্বচ্ছতার অভাবের অভিযোগ তুলল তাঁর স্ত্রী :
হাসপাতালে ভর্তি হওয়ার পরপরই ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি জে আংমো তাঁর চিকিৎসায় স্বচ্ছতার অভাবের অভিযোগ তুলে তাঁর অনুমতি ছাড়া কোনো চিকিৎসা না করার জন্য হাসপাতালকে অনুরোধ করেন এবং তাঁকে ছেড়ে দেওয়ার আবেদন জানান। একটি সূত্র জানায়, “দীর্ঘদিন উপবাসের পর সোনম ওয়াংচুক সফদরজং হাসপাতালে নিবিড় চিকিৎসাধীন পর্যবেক্ষণে রয়েছেন। চিকিৎসকরা তাঁর শরীরে ডিহাইড্রেশন, পটাশিয়ামের স্বল্পতা এবং কিটোনের মাত্রা বৃদ্ধি পাওয়ার বিষয়টি শনাক্ত করেছেন। উপবাসের সময় এগুলোর মাত্রা বাড়তে পারে, কিন্তু ডিহাইড্রেশনের সাথে এই মাত্রা উল্লেখযোগ্যভাবে বেড়ে গেলে তা কিডনির কার্যকারিতা এবং অন্যান্য বিপাকীয় জটিলতার ঝুঁকি তৈরি করতে পারে।” সূত্রটি আরও জানায়, “হাসপাতাল কর্তৃপক্ষ আর দেরি না করে চিকিৎসা শুরু করার জন্য পরিবারকে ক্রমাগত পরামর্শ দিয়ে যাচ্ছে।”
আরো পড়ুন : Kolkata : জোড়া নক্কার জনক ঘটনা, লেকটাউনে দ্বাদশ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ,বেহালায় শ্লীলতাহানির অভিযোগ
সোনম ওয়াংচুকের স্বাস্থ্য আপডেট :
স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে যে, রাত ৯টা পর্যন্ত, “ওয়াংচুক জ্ঞানসম্পন্ন এবং তার রক্তচাপ স্থিতিশীল রয়েছে। তার নাড়ি, রক্তচাপ এবং অক্সিজেন স্যাচুরেশন বর্তমানে স্বাভাবিক সীমার মধ্যে আছে। তবে, তার শরীরে পানিশূন্যতার লক্ষণ দেখা যাচ্ছে এবং দীর্ঘক্ষণ উপবাসের কারণে অবস্থার আরও অবনতি রোধে অবিলম্বে চিকিৎসকের হস্তক্ষেপ প্রয়োজন।”
সফদরজং হাসপাতালের কর্মকর্তারা জানিয়েছেন, বারবার কাউন্সেলিং সত্ত্বেও ওয়াংচুকের পরিবার এখনো চিকিৎসায় সম্মতি দেয়নি।

আরো পড়ুন : TRAI : মোবাইল ব্যবহারকারীদের জন্য বড় খবর, রিচার্জে খরচ কমতে পারে প্রায় ৭০ শতাংশ ! কী বলছে TRAI
