North Bengal : মেঘভাঙা বৃষ্টির জেরে হড়পা বান, ক্ষতিগ্রস্ত দুধিয়া সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দার্জিলিঙের সঙ্গে
North Bengal
লক্ষী শর্মা : শনিবার ফের প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত পাহাড়। মেঘভাঙা বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত দুধিয়া সেতু। ফলে দার্জিলিঙের সঙ্গে সমতলের যোগাযোগ ব্যবস্থায় বিঘ্নিত হচ্ছে। শনিবার বিকেল থেকেই পাহাড় ও সমতলে বৃষ্টি শুরু হয়েছে।
আরো পড়ুন : Lok Sabha : বিল পাশে বড় ধাক্কা খেল মোদি সরকার,পরাজিত হয়েছে মহিলা সংরক্ষণ ও লোকসভায় আসনবৃদ্ধি বিল

জল বেড়েছে বালাসন সহ তিস্তার জল। জানা গিয়েছে, বালাসন নদীতে হড়পা বান এসেছে। অতিরিক্ত বৃষ্টির কারনে জলস্তর বেড়ে যাওয়ায় ফের ক্ষতিগ্রস্ত হয়েছে দুধিয়ার নবনির্মিত হিমপাইপের সেতু। ক্ষতিগ্রস্ত হয়েছে সেতুর একাংশ।
আরো পড়ুন : 8 dead : ভয়াবহ সড়ক দুর্ঘটনা শিশু সহ মৃত ৮ ! ভোর রাতে মন্দিরে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে তীর্থযাত্রীর গাড়ি
দুধিয়ার নবনির্মিত সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় সেই সেতু দিয়ে মিরিক হয়ে দার্জিলিংয়ে যাওয়ার রাস্তা আপাতত বন্ধ।
উল্লেখ্য ,গত বছরের অক্টোবর মাসে প্রবল কারণে বিপর্যয় নেমে এসেছিল পাহাড়ে। মিরিক সহ কার্শিয়াং এবং দার্জিলিঙের অনেক এলকা ধসের কবলে পড়েছিল। মৃত্যুর পাশাপাশি নিখোঁজও হয়েছিল অনেকেই।
সেই সময় উত্তরবঙ্গের পরিস্থিতি খতিয়ে দেখতে ছুটে যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশেই তরিঘড়ি বালাসনের উপর হিমপাইপ দিয়ে বিকল্প সেতু তৈরি করা হয়। শনিবারের অতি বৃষ্টিতে সেই সেতুই পুণরায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে।

