Attack on Donald Trump : স্তম্ভিত বিশ্ব ! ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলা, সরাসরি হোয়াইট হাউসে গুলি
Attack on Donald Trump
মুনাই ঘোষ : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আক্রমণের একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। ‘হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনার’ চলাকালে এই গুলির ঘটনা ঘটে। এই ঘটনায় রাজধানী ওয়াশিংটন ডিসিতে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে।
আরো পড়ুন : High Court : ভোটের পাঁচ দিন আগে বাইক চলাচল বন্ধের কমিশনের নির্দেশে হাইকোর্টের হস্তক্ষেপ,রইল বিস্তারিত

এই অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান চলাকালীন গুলির ঘটনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হঠাৎ মঞ্চ থেকে নামিয়ে একটি নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়, যার ফলে একটি বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়।
আরো পড়ুন : CEC :সিইসি জ্ঞানেশ কুমারের অপসারণের প্রস্তাব চেয়ে ফের নোটিশ পেশ! ঠিক কোন কোন অভিযোগ আনা হয়েছে
প্রতিবেদন অনুসারে, নিরাপত্তা বাহিনীর কানে গুলির শব্দ পৌঁছানো মাত্রই মার্কিন সিক্রেট সার্ভিস অবিলম্বে দায়িত্ব গ্রহণ করে। বিপদের আঁচ পেয়ে এজেন্টরা দ্রুত ট্রাম্পকে মঞ্চ থেকে নামিয়ে আনেন এবং নিরাপদে বাইরে নিয়ে যান।
উপরাষ্ট্রপতি জে.ডি. ভ্যান্স এবং মন্ত্রিসভার অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন; তাঁদেরকেও অবিলম্বে একটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, বলরুমের ঠিক উপরের কক্ষে গুলি শুরু হওয়ার সাথে সাথেই বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এই ঘটনার একটি ভিডিও সামনে এসেছে। যেখানে ট্রাম্পের ঠিক সামনেই গুলি চালাতে দেখা যায়। ট্রাম্প মঞ্চে বসেছিলেন, এমন সময় হঠাৎ গুলি শুরু হয়। গুলির শব্দ শোনা মাত্রই নিরাপত্তাকর্মীরা দ্রুত তাকে ঘিরে ফেলে এবং টেবিলের নিচে লুকিয়ে দেয়।
গুলি চালানোর পর সাংবাদিক ও অন্যান্য উপস্থিতদের টেবিলের নিচে আশ্রয় নিতে হয়েছিল। নৈশভোজে ২,৬০০ জনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। গুলি চালানোর পরপরই নিরাপত্তা বাহিনী ব্যবস্থা নেয় এবং হোটেলটি খালি করে দেয়। এদিকে, সন্দেহভাজন হামলাকারীকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়েছে।
আরো পড়ুন : Raiganj : ভোটের একদিন আগে রায়গঞ্জে বিজেপি টেন্টে অন্নপূর্ণা ভাতা ফ্রম বিলির অভিযোগ, ঘটনাস্থলে উত্তেজ্জনা
এদিকে, ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যমে এই হামলা সম্পর্কে তথ্য দিয়েছেন। তিনি বলেছেন, “আজ সন্ধ্যায় ডিসিতে অনেক ছোটাছুটি হয়েছে। সিক্রেট সার্ভিস এবং নিরাপত্তা বাহিনী চমৎকার কাজ করেছে। গোলাগুলির সময় তারা অসাধারণ সাহস ও ক্ষিপ্রতা দেখিয়েছে।”
হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। আমি অনুষ্ঠানটি চালিয়ে যাওয়ার অনুরোধ করেছিলাম, কিন্তু এটি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত সম্পূর্ণভাবে নিরাপত্তা সংস্থাগুলোর বিবেচনার ওপর নির্ভরশীল। তবে, আজকের রাতটি প্রত্যাশা অনুযায়ী হয়নি এবং আমাদের অনুষ্ঠানটি পুনঃনির্ধারণ করতে হবে,” ট্রাম্প তার পোস্টে লিখেছেন। এই হামলার পেছনের আসল উদ্দেশ্য কী ছিল? এ বিষয়ে এখনও কোনো তথ্য সামনে আসেনি।


বিগত প্রায় এক বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। রাজ্য ও কেন্দ্রের সরকারি ও বেসরকারি চাকরির প্রতিবেদন লিখতে পারদর্শী।
