Abhishek Harrased : অভিষেকের উপর হওয়া প্রাণঘাতী হামলার তীব্র নিন্দার ঝড়, প্রতিহিংসার রাজনীতি বিজেপির : ইন্ডিয়াজোট
Abhishek Harrased
কেয়া সরকার : সোনারপুরে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হওয়া হামলার তীব্র নিন্দার ঝড় হয়েছে রাজনৈতিক মহলে। শনিবার রাজ্যে ভোট-পরবর্তী হংসায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন অভিষেক।

আরো পড়ুন : Watch : শিলিগুড়িতে উদ্ধার ট্রাক ভর্তি বিপুল পরিমান নিষিদ্ধ কাফ সিরাপ ! আটক ৩, দেখুন সেই ভিডিও
ইন্ডিয়া জোটের অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো একজন বিশিষ্ট নেতার জন্য ইচ্ছাকৃতভাবে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তার কোনও ব্যবস্থাই করেনি বিজেপি সরকার। ইহা বিজেপির প্রতিহিংসা ও নিপীড়নের রাজনীতিরই পরিচয় বহন করে।
অভিষেকের উপর হামলায় সরব ইন্ডিয়া জোটের প্রতিনিধি দলগুলি :
এক্স হ্যান্ডেলে সাংসদ অভিষেকের উপর হামলার তীব্র নিন্দা করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়েগে এবং সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব।
আরো পড়ুন : WB : অন্নপূর্ণা যোজনার ১১ পাতার ফর্ম কি ভাবে ফিলাপ করবেন ? কী কী নথি ! জেনে নিন সব তথ্য এক ক্লিকে

এক্সে মল্লিকার্জুন খড়েগের তীব্র প্রতিক্তিয়া :
তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার জন্য তীব্র নিন্দা করে এক্স হ্যান্ডেলে মল্লিকার্জুন খড়েগে লিখেন অভিষেক রাজ্যে ভোট-পরবর্তী হংসায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করতে সোনারপুর যান। কিন্তু একজন বিশিষ্ট নেতার জন্য ইচ্ছাকৃতভাবে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তার ব্যবস্থা না করা বিজেপির প্রতিহিংসা ও নিপীড়নের রাজনীতিরই পরিচয়। পাশাপাশি খড়গে লেখেন অভিষেকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। রজনৈতিক মতপার্থক্য কখনওই কোনও ধরনের হিংসাকে সমর্থন করে না। এই হামলার অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপের দাবি করেন এবং পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্রীয় সরকারকে অবশ্যই বিরোধী দলনেতার নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
আরো পড়ুন : Howrah : পরনে হাফ প্যান্ট-স্যান্ড গেঞ্জি হাওড়ার ‘ডন’কে রাস্তায় ঘোরালো পুলিশ ! দেখলো জনতা ,কী বলছে পুলিশ ?
পশ্চিমবঙ্গে ভোট-পরবর্তী হংসা এবং শনিবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর প্রাঘাতী হামলার ঘটনার মাঝেই আগামী ৬ জুন বৈঠকে বসতে চলেছে ‘ইন্ডিয়া জোট’। সূত্রের খবর সেই বৈঠকে যোগ দিতে চলছে মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে রাহুল গান্ধীর-র মধ্যে কথা হয়েছে।
অখিলেশ যাদবের প্রতিক্রিয়া :
একিভবে এক্সে তীব্র প্রতিবাদ জানিয়ে অখিলেশ লিখেন, বিজেপি ঘৃণা ,নেতিবাচক ও হিংসাত্মক রাজনীতি ছাড়া আর কিছুই করতে পারে না। কারন বাংলায় তৃণমূল কংগ্রেসের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর প্রাণঘাতী হামলা করিয়ে বিজেপি তা প্রমাণ করে দিল। এতো সংবেদনশীল পরিস্থিতির মধ্যেও পর্যাপ্ত পুলিশ না থাকা একটি বড় ষড়যন্ত্রের ইঙ্গিত দিচ্ছে। যা অত্যন্ত নিন্দনীয়।
