Kolkata : বীভৎস তারাতলা, নিহত ৫ জন, আহত অনেকে, চলছে উদ্ধার কাজ, বের করা হচ্ছে থেঁতলানো দেহ
Kolkata
এসকে মোতাহার হোসেন : বুধবার (২৪ জুন, ২০২৬) বিকেলে কলকাতার তারাতলা এলাকায় একটি নির্মাণাধীন গুদাম ধসে পাঁচজনের মৃত্যু হয়েছে। কাঠামোটির নিচে আঠারো জন শ্রমিক আটকা পড়েছেন।
ঘন্টা চারেকের বেশি পেরিয়ে গেলেও এখনো জোরকদমে চলছে উদ্ধার কাজ। কিন্তু এখনো উদ্ধারকাজ প্রায় প্রাথমিক পর্যায়েই। বড় বড় লোহার বিমের নীচে চাপা পড়েছে দেহ। ভিতর থেকে উদ্ধার করাহচ্ছ্র থেঁতলে শরীর গুলো।
ঘটনার খবর পেয়েই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তাঁর মন্ত্রিসভার কয়েকজন মন্ত্রী দুর্ঘটনা স্থলে পৌঁছন। ঘটনাস্থলে সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন, সব সংস্থা একজোট হয়ে কাজ করছে,আমরা ২১ জনকে উদ্ধার করেছি, ভেতরে এখনও প্রায় ১৮ জন আটকে পড়ে আছেন। এখনো পর্যন্ত ১৩ জনকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয়দের মতে, দুর্ঘটনার সময় সেখানে ৫০ থেকে ৬০ জন শ্রমিক কাজ করছিলেন।
আরো পড়ুন : Delhi : দেশের রাজধানিতে ঘটল নক্কার জনক ঘটনা, নাবালিকা ধর্ষণ করে হত্যা ! সড়কের ধারে দেহ উদ্ধার
উদ্ধারকারী দল লোহার বিম কেটে শ্রমিকদের বের করে আনার কাজ শুরু করেছে। অনুসন্ধান ও উদ্ধার অভিযানের জন্য ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের চারটি কলাম দ্রুত পাঠানো হয়েছে।
আরো পড়ুন : PhonePe : ফোনপে ব্যাবহার করেন ? এবার লাগবে ১০০ টাকা চার্জ, জেনে নিন কিভাবে এড়ানো যায় এটি
বেসামরিক প্রশাসনের কাছ থেকে জরুরি সাহায্য চেয়ে বার্তা পাওয়ার সাথে সাথেই, সেনাবাহিনীর উদ্ধারকর্মী, বিশেষজ্ঞ প্রকৌশলী এবং চিকিৎসা কর্মীদের নিয়ে গঠিত একটি বিশেষ দল উদ্ধারকাজে সহায়তা করছে। এনডিআরএফ, এসডিআরএফ এবং কলকাতা পুলিশের সাথে সমন্বয় করে, ভারতীয় সেনাবাহিনীর সদস্যরা কংক্রিটের ভারী ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের খুঁজে বের করতে সর্বাত্মক চেষ্টা করছেন।
আরো পড়ুন : Luckno Fire Horror : বাঁচার আর্তনাদ, ছাদ থেকে ঝাঁপ ,কোচিং সেন্টারে অগ্নিকাণ্ডে ১৫ জন ছাত্রের মৃত্যু
পশ্চিমবঙ্গ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ তারাতলার দুর্ঘটনা সংক্রান্ত বিষয়ে একটি কন্ট্রোল রুম খুলেছে, যেখানে ৮৬৯৭৯৮১০৭০, ০৩৩ ২২১৪৩৫২
গুদামটির নির্মাণ পরিকল্পনা ত্রুটিপূর্ণ ছিল: কলকাতা পৌরসভা
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্ধু অধিকারী বলেছেন যে, কলকাতা পৌর সংস্থার (কেএমসি) প্রকৌশলীদের প্রাথমিক প্রতিবেদন থেকে ইঙ্গিত পাওয়া গেছে যে “গুদামটির নির্মাণ পরিকল্পনায় ত্রুটি ছিল।”
মুখ্যমন্ত্রী বলেন, “২০২৬ সালের ৩১ জুলাইয়ের মধ্যে নিরীক্ষা সম্পন্ন না হওয়া পর্যন্ত কেএমসি এলাকার অধীনে চলমান সমস্ত নির্মাণাধীন কাজ স্থগিত থাকবে, যার পরে নির্মাণকাজ পুনরায় শুরু করা যেতে পারে।”
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কলকাতার তারাতলা ধস এলাকা পরিদর্শন করলেন, সংবাদ সম্মেলন করলেন
তারাতলার দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু ও ১৮ জন আহত,২১ জনকে উদ্ধার করেছি জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁর মন্ত্রিসভার কয়েকজন মন্ত্রীকে সঙ্গে নিয়ে দুর্ঘটনা স্থলে পৌঁছেছেন।