Watch : শিলিগুড়িতে উদ্ধার ট্রাক ভর্তি বিপুল পরিমান নিষিদ্ধ কাফ সিরাপ ! আটক ৩, দেখুন সেই ভিডিও
Watch
লক্ষী শর্মা : ফুলবাড়িতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ। ছোট ট্রাক আটক করা হয়। ওই ঘটনায় তিন জনকে গ্রেফতার করা হয়েছে এবং গাড়ি তল্লাশি চালানোর পর এই গাড়ি থেকে পাওয়া গিয়েছে কার্টুন কার্টুন ভর্তি নিষিদ্ধ কাফ সিরাপ। বাকিটা তদন্ত করা হচ্ছে।

আরো পড়ুন : WB : অন্নপূর্ণা যোজনার ১১ পাতার ফর্ম কি ভাবে ফিলাপ করবেন ? কী কী নথি ! জেনে নিন সব তথ্য এক ক্লিকে
শুক্রবার গভির রাতে ফুলবাড়িতে গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালায় শিলিগুড়ি পেট্রোপলিটনের সাদা পোশাকের পুলিশ। সাদা কালারের পিকাপ গাড়ি আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার হয় কার্টুন কার্টুন ভর্তি নিষিদ্ধ কাফ সিরাপ।
তল্লাশির পর সেগুলি বাজেয়াপ্ত করেছে নিউ জলপাইগুড়ি থানার সাদা পোষাকের পুলিশ। এই ঘটনায় গাড়ির চালক সহ ৩ জনকে আটক করে পুলিশ। জানা গিয়েছে ধৃতদের মধ্যে অলোক কুন্ডুর বাড়ি শিলিগুড়ির হাকিম পাড়ায়।
আরো পড়ুন : Howrah : পরনে হাফ প্যান্ট-স্যান্ড গেঞ্জি হাওড়ার ‘ডন’কে রাস্তায় ঘোরালো পুলিশ ! দেখলো জনতা ,কী বলছে পুলিশ ?
পুলিশ সুত্রে জানা গিয়েছে,উদ্ধার হওয়া এই বিপুল পরিমান নিষিদ্ধ কাফ সিরাপ নিয়ে যাওয়া হচ্ছিল ফুলবাড়ি থেকে শিলিগুড়ির অভিমুখে। কী উদ্দেশ্যে এই নিষিদ্ধ কাফ সিরাপ গুলি নিয়ে যাওয়া হচ্ছিল তা খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ।

