WB Weather Breaking : তুমুল ঝড়বৃষ্টি শুরু উত্তরবঙ্গ জুড়ে,জারি কমলা সতর্কতা, দক্ষিণেও সপ্তাহ জুড়ে দুর্যোগের পূর্বাভাস
WB Weather Breaking
মুনাই ঘোষ : শনিবার থেকেই উত্তরবঙ্গের কিছু জেলায় শুরু হয়েছে বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টি। আবহাওয়া দপ্তরের সূত্র অনুযায়ী কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পং জেলায় রবিবার ( ২৬.৪.২৬ ) ভারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির পরিমান ৭ থেকে ১১ সেমি বৃষ্টিপাত হতে পারে।

আরো পড়ুন : Attack on Donald Trump : স্তম্ভিত বিশ্ব ! ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলা, সরাসরি হোয়াইট হাউসে গুলি
বাকি জেলা গুলিতে বৃষ্টির পাশাপাশি বজ্রবিদ্যুৎ এবং ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে । হাওয়া অফিস জানিয়েছে, আগামী শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের আবহাওয়া দূর্যোগপূর্ণ থাকবে।
আরো পড়ুন : High Court : ভোটের পাঁচ দিন আগে বাইক চলাচল বন্ধের কমিশনের নির্দেশে হাইকোর্টের হস্তক্ষেপ,রইল বিস্তারিত
হাওয়া অফিসের পূর্বাভাস, রবিবার থেকে টানা বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলা গুলিতে। এছাড়াও রবি ও সোমবারের জন্য ৮টি জেলায় কমলা সিতরকতা জারি করা হয়েছে।
আরো পড়ুন : CEC :সিইসি জ্ঞানেশ কুমারের অপসারণের প্রস্তাব চেয়ে ফের নোটিশ পেশ! ঠিক কোন কোন অভিযোগ আনা হয়েছে
হাওয়া অফিস জানিয়েছে আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ৫০ থেকে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়ার সাথে বৃষ্টি হবে।


বিগত প্রায় এক বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। রাজ্য ও কেন্দ্রের সরকারি ও বেসরকারি চাকরির প্রতিবেদন লিখতে পারদর্শী।
