No Alcohol Sell : মদ বিক্রিতে ‘সার্জিক্যাল স্ট্রাইক’, সময়ের আগেই বন্ধ হল দোকান ,কবে খুলবে দোকান ?জেনে নিন
No Alcohol Sell
প্রজয় চক্রবর্তী : নির্দিষ্ট সময়ের আগেই মদ বিক্রিতে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ চালালো রজ্য আবগারি দপ্তর। প্রথম দফায় যে সব জেলায় ভোট আছে, সেই সব জেলায় রোববার রাত ৯টা থেকে মদের দোকান ,বার বন্ধ করে দেয় আবগারি দপ্তর। কিন্তু এর আগে জানানো হয়েছিল আগামী ২১ এপ্রিল থেকে মদের দোকান বন্ধ করে দেয়।

আরো পড়ুন : North Bengal : মেঘভাঙা বৃষ্টির জেরে হড়পা বান, ক্ষতিগ্রস্ত দুধিয়া সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দার্জিলিঙের সঙ্গে
প্রথম দফার ভোটের ক্ষেত্রে ২০ এপ্রিল থেকে ২৩ এপ্রিল বন্ধ থাকবে মদের দোকান। উত্তরবঙ্গ-সহ মোট ১৫২টি আসনে নির্বাচন হবে। ভোটের ফলাফলের দিন অর্থাৎ ৪ তারিখও পুরো বন্ধ থাকবে। জেলা শাসকদের চিঠি দিয়ে জানাল রাজ্য।
আরো পড়ুন : Lok Sabha : বিল পাশে বড় ধাক্কা খেল মোদি সরকার,পরাজিত হয়েছে মহিলা সংরক্ষণ ও লোকসভায় আসনবৃদ্ধি বিল
নবান্নের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী,এই বিষয়ে কমিশনের যে গাইডলাইন রয়েছে তা মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরো পড়ুন : 8 dead : ভয়াবহ সড়ক দুর্ঘটনা শিশু সহ মৃত ৮ ! ভোর রাতে মন্দিরে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে তীর্থযাত্রীর গাড়ি
দ্বিতীয় দফার ভোট ২৯ এপ্রিল, যেখানে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক কেন্দ্রে ভোটগ্রহণ হবে। সেই কারণে ২৭ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকে ভোট শেষ না হওয়া পর্যন্ত মদের দোকান ও বার বন্ধ থাকবে।
এছাড়াও,যদি কোনও কেন্দ্রে পুননির্বাচনের প্রয়োজন হয়, সেখানেও একই নিয়ম প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে। নির্বাচন কমিশনের লক্ষ ,অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা।

