Nabanna Abhijan : মঙ্গলে নবান্ন অভিযানে কী অমঙ্গলের ছায়া ? সতর্ক প্রশাসন ৬ হাজার পুলিশের সাথে থাকছে…..

কেয়া সরকার : নবান্ন অভিযানে আজ সবরকম ভাবে প্রস্তুত কলকাতা পুলিশ। সোমবারই নবান্ন অভিযানের আগে হুগলির বৈদ্যবাটিতে আগ্নেয়াস্ত্র কার্তুজ-সহ গ্রেফতার হয় পাঁচজন। যেহেতু কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে মিছিল আসার সম্ভবনা রয়েছে। আজ রাস্তায় মতোয়ান থাকবে ৬ হাজার বাহিনী।

আরো পড়ুন : Nabanna : ২৭-এর অভিযানে হিংসার ছক,ছাত্রদের উস্কানি গেরুয়া শিবিরের! নেই বাম-ডান, সতর্ক প্রশাসন

১৯টি পয়েন্ট থাকছে ব্যারিকেড। পরিস্থিতি বুঝে বন্ধ হয়ে পারে দ্বিতীয় হুগলি সেতু। সকাল ৮টা থেকেই রাস্তায় মতোয়ান থাকছে পুলিশ। থাকবেন ২৬ জন ডিসি। প্রস্তুত থাকছে জলকামান, টিয়ারগ্যাস। ইতি মধ্যেই রাস্তায় ছোট ছোট করে জমায়েত হওয়া হয়েছে।

আরো পড়ুন : নবান্ন অভিজানের আগে সাংবাদিক বৈঠকে মেজাজ হারালেন শ্লীতাহানিতে অভিযুক্ত অন্যতম আহ্বয়ক!

দুই দিকে ব্যারিকেড থাকবে। হাওড়া মঙ্গলহাট বন্ধ রাখারও নির্দেশ দিয়েছে হাওড়া পুলিশ কমিশনাররেট। পাইকারি বা খুচরো সব ধরণের কেনাবেচা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একাধিক রাস্তায় রাত ১০টা পর্যন্ত পণ্যবাহী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

Leave a Comment