Madhyamik Admit: অ্যাডমিট বিভ্রাটে পোর্টাল খুলল পর্ষদ, স্কুলগুলোকে কত টাকা জরিমানা দিতে হবে ?
Madhyamik Admit
সঞ্চিতা সাহা : আগামী ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। অথচ এখনো অনেক পড়ুয়াই হাতে পাইনি অ্যাডমিট কার্ড। পড়ুয়াদের অভিযোগ জীবনের প্রথম বড় পরীক্ষার আগে অনেকেই অ্যাডমিট হাতে না পাওয়ায় তাঁরা দিশে হারা।
Table of Contents
অভিবাবকদের অভিযোগ, টেস্ট উত্তির্ণ হতে পারেনি এমন পড়ুয়ারা অ্যাডমিট পেয়ে গিয়েছে, অথচ যারা টেস্টে উত্তির্ণ হয়ে পরীক্ষায় বসার কথা, তাঁদের কাছে অ্যাডমিট পৌঁছয়নি।

আরো পড়ুন RBI Breaking : ৫ বছর পড় কমল রেপো রেট,ঘোষণা RBI গভার্নারের,সস্তি মধ্যবিত্তের
Madhyamik exam will start from February 10. But still many students have not received the admit card
Several cases were filed in Calcutta High Court on that charge. After that on Thursday, Calcutta High Court Justice Biswajit Bose directed the board to open the portal
According to the directive, the board will keep the portal open till 2 pm on Friday (07.02.25)
The board said that out of the penalty of Rs 15,185, Rs 10,000 per student, Rs 5,000 for late payment and Rs 185 for enrollment fee will be charged. Schools have to pay this amount in cash or through UPI to collect the admit card
আরো পড়ুন : Breaking : সাতসকালে নিউটাউনে ঝোপ থেকে উদ্ধার এক তরুণীর অর্ধনগ্ন মৃত দেহ,তদন্তে পুলিশ
সেই অভিযোগে একাধিক মামলা হয় কলকাতা হাইকোর্টে। এরপরেই বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু পর্ষদকে পোর্টাল খোলার নির্দেশে দেন।
আরো পড়ুন : BGBS-25 : বিজিবিএসে মমতার প্রশংসায় পঞ্চমুখ মুকেশ, দিদি আমাদের জন্য লাকি,বাংলা থেকেই জিওর সাফল্য
হাতে সময় খুবই কম তাই হাইকোর্টের নির্দেশের পরেই তরিঘরি নির্দেশিকা জারি করেছে পর্ষদ। সেই নির্দেশিকায় জানানো হয়েছে, শুক্রবার (০৭.০২.২৫) বেলা ২ টো পর্যন্ত পোর্টাল খোলা রাখবে পর্ষদ।

পর্ষদের পোর্টালে আবেদন জানাবে স্কুলগুলি। তারপর পর্ষদের অফিস থেকে অ্যাডমিট কার্ড সংগ্রহ করে পরীক্ষার্থীদের বাড়ি পৌঁছে দেবে স্কুলগুলি। পাশাপাশি পর্ষদ অ্যাডমিট কার্ড বিভ্রাটে স্কুলগুলির গাফিলতিতে জরিমানাও ধার্য করা হয়েছে স্কুলগুলিকে।
আরো পড়ুন : Sports : All Bengal ফ্রেন্ডস ইউনিয়ন আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্ট জয়ী ডক্টর চন্দ্রচূড় গোস্বামী
পর্ষদ স্কুলগুলিকে কত টাকা জরিমানাও ধার্য করেছে ?
অ্যাডমিট কার্ড বিভ্রাটে স্কুলগুলির গাফিলতিতে যে জরিমানাও ধার্য করেছে, সেই বিষয়ে পর্ষদ নির্দেশিকায় জানিয়েছে, পড়ুয়া প্রতি ১৫,১৮৫ টাকা করে পর্ষদকে দেবে স্কুলগুলি।
আরো পড়ুন : Nabanna : বাংলায় যত্রতত্র গুটকা,পানের পিক ফেলছেন? বিপদে পড়বেন,বিল আনছে মমতা সরকার
পর্ষদ জানিয়েছে জরিমানার ১৫,১৮৫ টাকার মধ্যে, পড়ুয়া পিছু ১০,০০০ টাকা করে দিতে হবে , ৫ হাজার টাকা কতে লেট চার্য দিতে হবে এবং ১৮৫ টাকা করে এনরোলমেন্ট ফি । অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে পড়ুয়া পিছু এই অর্থ নগদে বা ইউপিআই-এর মাধ্যমে প্রদান করতে হবে।

আরো পড়ুন : Delhi Election-25 : আপ প্রার্থীকে হেনস্থায় ইসিকে চিঠি কেজরির, BJP কর্মীদের গ্রেপ্তারের দাবি
