শান্তি রঞ্জন দাস : বাইক সড়ক দুর্ঘটনায় মঙ্গলবার রাতে আনুমানিক ৯ টার নাগাদ মৃত্যু হল দু’জনের। গুরুতর আহত আরো এক সেভিক ভলেন্টিয়ার। স্থানীয়দের অভিযোগ নলপুকুরের স্থানীয় মাঠে মদের আসর বসে। এই ইভিযোগের সত্যতা আমাদের সংবাদ সংবাদ নাধ্যম যাচাই করেনি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিনের ভয়াবহ বাইক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে রায়গঞ্জ থানার অন্তর্গত রামপুর লহন্ডার বাসীন্দা ধনঞ্জয় দাস (৪৫) এবং হিমালয় বর্মন (আইএনটিটিইউসি অঞ্চল সভাপতি)-এর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে বাইকে থাকা তৃতীয় ব্যক্তি রায়গঞ্জ থানার সেবিক ভলেন্টিয়ার।
দুর্ঘটনার পর স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুলাল বর্মন (২৮) রায়গঞ্জ হাসপাতালে চিকিৎসাধিন। এদিনের বাইক দুর্ঘটনায় মৃতের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
