ভারতে ৮০ লক্ষটাকার সোনা পাচার করতে গিয়ে গ্রেপ্তার এক মহিলা!জেরার পর গ্রেপ্তার এক ব্যক্তি

প্রশান্ত বর্মন : বাংলাদেশ থেকে ভারতে লক্ষ লক্ষ টাকার সোনা পাচার করতে গিয়ে সোনার বাট সহ গ্রেপ্তার এক মহিলা। ধৃত ওই মহিলার নাম ছালমা বিবি। মঙ্গলবার দুপুরে হিলি থানার উত্তর জামালপুর সীমান্ত দিয়ে ভারতে সোনা পাচারের খবর পেয়ে জামালপুরের ফটকে অপেক্ষা করে গোয়েন্দারা।

এরপর মহিলা ভারতে প্রবেশ করতেই বিএসএফের ৬২ নম্বর ব্যাটেলিয়ানের জাওয়ানরা। তল্লাশিতে তার জুতো থেকে ১০টি সোনার বাট উদ্ধার হয়। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, ওই মহিলার কাছথেকে উদ্ধার হওয়া সোনার ওজন প্রায় ১১০০ গ্রাম বলে জানা গিয়েছে।উদ্ধার হওয়া সোনার বাট গুলির বাজার মূল্য ৮০ লক্ষ ৭০ হাজার ১০৪ টাকা।

ধৃত ওই মহিলাকে জেরার পর হিলি থানার পুলিশ এবং বিএসএফ যৌথ অভিযান চালিয়ে ধলপাড়া পঞ্চায়েতের কিসমটদাপট এলকা থেকে শ্রীবেন্দ্রনাথ মহন্ত নামে এক ব্যক্তিকে আটক করে। জেরায় ধৃতরা সোনা পাচারে যুক্ত থাকার কথা কুবুল করে। ধৃত দু’জনকে শুল্ক দপ্তরের অপরাধ দমন শাখার হাতে হস্তান্তর কর হয়।

Leave a Comment