পিঙ্কি শর্মা : দিল্লির বাবা হরিদাস কলনিতে ঘটেগেল এক
মর্মান্তিক গজটনা। দ্বিতীয় সন্তান আশা করেছিল জন্মধাত্রী মা। কিন্তু কন্যা সন্তান জন্মগ্রহণ করায় ৯ দিনের মাথায় গলা কেটে খুন করল ঘাতক মা।
তাঁর স্বামী গোবিন্দ থানায় খবর দিলে খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। শনিবার আবাসনের দ্বিতীয়তলায় একটি ঘর থেকে রক্তাক্ত অবস্থায় সদ্যজাত শিশুর দেহ উদ্ধার করে পুলিশ। এবং অন্য একটি ঘর থেকে অভিযুক্ত ঘাতক মা আটক করে থানায় নিয়ে যায়।
পুলিশের জেরার পর তরুণী স্বীকার করে, সদ্যজাত কন্যাসন্তানের গলা কেটে সে খুন করেছে। কারন হিসেবে সে পুলিশকে জানায়, অভাব অনটনের সংসারে সে কন্যাসন্তান চায়নি। তাঁর স্বামী গোবিন্দ পেশায় শ্রমিক। বাড়িতে স্ত্রী, পুত্র সন্তান ছাড়াও মা ও ভাই থাকেন।
