অমিত শর্মা : চিঠি পাঠিয়ে ভারতের ব্যাঙ্কগুলিতে কার্যত সতর্ক করল আমেরিকার বাইডেন সরকারের অর্থ মন্ত্রক। কিন্তু আমেরিকার অর্থ মন্ত্রকের এই হুঁশিয়ারি কেন ? জানা গিয়েছে ভারতের যে সকল ব্যাঙ্কগুলি রাশিয়ার সেনার সঙ্গে ব্যবসা করছে, সেই সকল ব্যাঙ্কগুলি আর বাইডেন সরকারে কাছ থেকে কোনও প্রকার আর্থিক সাহায্য পাবে না।
যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত ‘ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশনের’ তরফে কনো বিবৃতি পাওয়া যায়নি। ভারতের ব্যাঙ্ক গুলির যে অ্যাসোসিয়েশন রয়েছে সেই ‘ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন’ কে আমেরিকার সহকারী অর্থসচিব ওয়ালি আদেয়েমো চিঠি পাঠিয়েছেন।
চিঠি পাঠিয়ে জানিয়েছেন, আমরা অবগত যে রাশিয়ার সামরিক বাহিনী মেশিন টুলস এবং মাইক্রোইলেক্ট্রনিক্সের মতো সংবেদনশীল পণ্য আমদানি করে। আর সেই ক্ষেত্রে লেনদেন সহজ করার জন্য সে দেশের বিদেশি আর্থিক প্রতিষ্ঠানগুলির উপর নির্ভর মস্কো।
ভারতের ব্যাঙ্ক গুলি ছাড়াও বাইডেন সরকার খুঁজে বার করার কাজ শুরু করেছে, রাশিয়ার সামরিক শিল্প ঘাঁটির লেনদেন কোন কোন বিদেশি ব্যাঙ্কের মদত রয়েছে। তেমনটাই দাবি করেছে সংবাদ সংস্থা রয়টার্স।
