কেয়া সরকার : কনো বিষয়ে অভিযোগ দায়ের করতে সাধারনত মানুষ থানায় গিয়ে থাকে। কিন্তু সেই অভিযোগ যদি পুলিশের বিরুদ্ধেই হয়, সেই ক্ষেত্রে অভিযোগ না নেওয়ার অভিযোগ উঠতো পুলিশের বিরুদ্ধেই।
সে ক্ষেত্রে অভিযোগ জানাতে অনেকেই হাইকোর্টের দ্বারস্থ হন অথবা অথবা জেলা আদালতে মামলা দায়ের করে থাকে। প্রশাসনিক সূত্রে খবর, বর্তমানে কলকাতা হাইকোর্টে পুলিশের বিরুদ্ধে করা মামলার সংখ্যা সাড়ে তিন হাজারেরও বেশি।
এবার সেই পুলিশের বিরুদ্ধেই সেই অভিযোগ জানানোর উপায় করলেন স্বয়ং পুলিশ মন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও এখনো এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনও নির্দেশিকা জারি করেনি নবান্নর তরফে। মুখ্যমন্ত্রী পুলিশের বিরুদ্ধে অভিযোগ জানানোর জন্য একটি কমেটি তৈরি করেছেন।
“স্টেট পুলিশ কমপ্লেনটস অথরিটি” নামে একটি কমেটি তৈরি করা হয়েছে। সেই কমেটির শীর্ষে রয়েছেন প্রাক্তন বিচারপতি অসিম রায়, রাজু পুলিশের ডিজি রাজীব কুমার। কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী। অনেক সময় লকআপে মারধর বা ধৃতের মৃত্যুর ঘটনায় পুলিশের বিরুদ্ধে অভিযোগ ওঠে।
