Manmohon Passes Away At 92 : প্রয়াত হলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ড: মনমোহন সিং!
Manmohon Passes Away At 92
তীর্থঙ্কর মুখার্জি : প্রয়াত হলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সং। বৃহস্পতিবার সন্ধ্যায় গুরুতর অসুস্থ অবস্থায় ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রীকে দিল্লির এইমস হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করানো হয়।
Table of Contents
সেখানেই তাঁর চিকিৎসা চলাকালীণ রাত ৯.৫১ মিনিটে তিনি মারা যান। মৃত্যু কালে তাঁর বয়েস হয়েছিল ৯২ বছর। হাসপাতালের তরফে জানানো হয় মনমোহন সিংকে গুরুতর অসুস্থ অবস্থায় রাত ৮টা ০৬ মিনিটে হাসপাতালে ভর্তি করা হয় এরপর ৯টা ৫১ মিনিটে তিনি মারা যান।
আরো পড়ুন : Plane Crash-Live : ৬৭ জনকে নিয়ে ভেঙে পড়ল রাশিয়ার যাত্রীবাহী বিমান ৩০ জনেরও বেশি মৃত, রইল ভিডিও

Former Prime Minister Manmohan Singh aged 92 passed Away at AIIMS Delhi after he was admitted her for treatment
The hospital informed that Manmohan Singh was admitted to the hospital at 8.06 pm in a critical condition
Former Prime Minister of India Dr. Manmohan Singh passed away at 9.51 pm
মনমোহন সিং 1932 সালের 26শে সেপ্টেম্বর, বর্তমানে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গাহ গ্রামে জন্মগ্রহণ করেন। দীর্ঘ কয়েক বছর ধরেই অসুস্থ ছিলেন তিনি। সক্রিয় রাজনীতি থেকে অনেক আগেই নিজেকে দুরে রেখে ছিলেন। কিন্তু তারপরেও দেখা গিয়েছে মোদি সরকারের বিভিন্ন সিদ্ধান্তের বিরোধিতায় সরব হতে।
মৃত্যু সংবাদ পেয়েই কর্নাটকে বেলাগাভিতে দলের কর্মসূচি বাদ দিয়ে সেখান থেকে দিল্লি ফিরছেন রাহুল গান্ধি ও মল্লিকার্জুন খাড়গে। ইতি মধ্যেই হাসপাতালে পৌঁছে গিয়েছেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা।
তিনি প্রধানমন্ত্রী ছাড়াও ভারত সরকারের অর্থ মন্ত্রকের দীর্ঘদিন উপদেষ্টা ছিলেন। পরে আরবিআইয়ের গভর্নর হয়েছিলেন। এছাড়াও ইউজিসির চেয়ারম্যানও হয়েছিলেন তিনি।

আরো পড়ুন : Dead 5 Soldiers : ভয়াবহ সড়ক দুর্ঘটনা, সেনার গাড়ি ৩৫০ ফিট গভীর খাদে! মৃত কমপক্ষে ৫ জাওয়ান
উল্লেখ্য ২০০৪ সালে কংগ্রেসের নেতৃত্বে তৈরি হয় প্রথম ইউপিএ সরকার। সেই সরকারের প্রধানমন্ত্রী হিসেবে কংগ্রেস সহ শরিক দলগুলি বেছে নেয় মনমোহন সিংকে।
তাঁর হাসপাতালে ভর্তির খবর জানাজানি হতেই হাসপাতালে পৌঁছেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা ও তাঁর মা সোনিয়া গান্ধী।
সিং, যিনি তৎকালীন প্রধানমন্ত্রী পিভি নরসিমহা রাও-এর অধীনে অর্থমন্ত্রী ছিলেন, তিনি ছিলেন ১৯৯১ সালে অর্থনৈতিক সংস্কারের স্থপতি এবং মস্তিষ্কপ্রসূত যা ভারতকে দেউলিয়াত্বের দ্বারপ্রান্ত থেকে টেনে নিয়েছিল এবং অর্থনৈতিক উদারীকরণের যুগের সূচনা করেছিল যা ব্যাপকভাবে বিশ্বাস করা হয় যে এটি পরিবর্তন করেছে। ভারতের অর্থনৈতিক গতিপথ।
আরো পড়ুন : Manipur : তল্লাশিতে অভিযান চালিয়ে উদ্ধার রকেট ও বিপুল অস্ত্র ! ঘটনাস্থলে বোমা বিশেষজ্ঞ
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা এক্স-এ পোস্ট করেছেন, “প্রাক্তন প্রধানমন্ত্রী এবং অর্থনীতিবিদ শ্রী মনমোহন সিং জির একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক এবং ভারতীয় রাজনীতির একজন অসামান্য ক্ষতি, তিনি তাঁর নেতৃত্বে দরিদ্র মানুষের কল্যাণে কণ্ঠ দিয়েছেন শ্রী মনমোহন সিং জির উত্তরাধিকার তাদের অনুসরণে প্রজন্মকে অনুপ্রাণিত করবে জাতি গঠন তার পরিবার, বন্ধু এবং ভক্তদের প্রতি আমার আন্তরিক সমবেদনা।”

আরো পড়ুন : 17 Feet Python : আসাম বিশ্ববিদ্যালয়ে উদ্ধার হল ১০০ কেজি ওজনের অজগর, দেখুন সেই ভিডিও
