হারহিম করা ঘটনা, নামি কোম্পানির আইসক্রিমের ফ্রিজে উদ্ধার এক মৃত নগ্ন দেহ !

বিশ্বজিৎ মন্ডল : মালদহে ঘটল ভয়ঙ্কর ঘটনা। নামি কোম্পানির আইসক্রিমের ফ্রিজ থেকে উদ্ধার হল এক ব্যক্তির সম্পূর্ণ নগ্ন মৃত দেহ। সোমবার সকালে গাড়িতে আইস্ক্রিম ডেলেভারির জন্য গাড়ির চালকের খোঁজ শুরু হয়। এরপর গাড়ির চালককে সারা কম্পানির কথাও খুঁজে পাওয়া যায় না।

এরপর গোডাউনের এক কর্মচারী আইসক্রিম রাখার একটি ফ্রিজ খোলেন। ফ্রিজ খুলতেই চমকে ওঠেন ওই কর্মী। আইসক্রিমের ফ্রিজের ভেতরেই বছর চল্লিশের ড্রাইভারের সম্পূর্ণ নগ্ন দেহ পড়ে রয়েছে। ঘটনাটি ঘটেছে মালদহ পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের বাচামারি এলকার হিন্দুস্থান গোডাউন সংলগ্ন এলকায়।

ওই গোডাউনের ম্যানেজার থানায় অভিযোগ দায়েরের পর পুলিশ ঘটন স্থলে এসে মালদহ থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায়।

তদন্তে নেমে পুলিশ জানতে পারে ওই মৃত ব্যক্তির নাম মৃণালকান্তি বসু (৪০)। বনগাঁ এলকার বাসিন্দা তিনি। পেশায় তিনি আইসক্রিম কম্পানির গোডাউনের গাড়ির চালক ছিলেন।

Leave a Comment