মধ্যরাতে রিসর্টে আচমকাই হাতির হানা,ভাঙল বহু গাছ ! দরজা খুলে হাতিকে সামনে থেকে দেখে খুশি পর্যটকরা

অনুশিবা সেন, চালসা : মাঝ রাতে রিসর্টের ভিতরে ঘুরে বেরাচ্ছে বুনো হাতি। মট মট করে গাছ ভাঙার শব্দে প্রথমে ঘুম ভেঙে যায় রেসর্টের কর্মীদের। আতঙ্কিত হয়ে পড়েন কর্মী থেকে পর্যটকেরা। ঘটনাটি ঘটেছে, শনিবার রাত প্রায় দেড়টার নাগাদ মেটেলি ব্লকের মঙ্গলবাড়ি বস্তি এলকায়।

বনকর্মীদের চিৎকার শুনে রিসোর্টে থাকা পর্যটকরা ঘর থেকে বারান্দায় বেরিয়ে আসে এতোটা কাছ থেকে হাতিকে দেখে আনন্দের সাথে ক্যামেরাবন্দি করতে থাকেন তাঁরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার মধ্য রাতে পানঝোরা জঙ্গল সংলগ্ন এলকা থেকে একটি বুনো হাতি বেরিয়ে চলে আসে ওই রিসোর্টে।

প্রায় আড়াই ঘন্টা পর ভোর চারটা নাগাদ হাতিটি ফের রিসর্ট থেকে বেরিয়ে পানঝোরা জঙ্গল চলে যায়। প্রসঙ্গত, মঙ্গলবাড়ি বস্তি এলকায় লাগাতার হাতির হানায় বেশ কিছু বাড়ি দোকান ভেঙে দিয়েছে। স্থানীয় বাসিন্দারা এলকায় বনকর্মীদের টহলদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।

Leave a Comment