Sexual Harassment : বিবস্ত্র লোকটার যৌনাঙ্গ দিয়ে ঝড়ছে রক্ত! মহিলার আর্তনাদ…হৈহৈ কান্ড
Sexual Harassment
এসকে মোতাহার হোসেন : এক মহিলা সাত হাজার টাকা বেতনের রিসেপশনিস্টের চাকরির জন্য ইন্টারভিউ দিতে এসে ঘটল ভয়ানক ঘটনা। অভিযোগ, ইন্টারভিউ দিতে গিয়ে যৌন লালসার শিকার হতে হয়। স্বামী বাইরে অপেক্ষা করছে মহিলা তখন ইন্টারভিউ দিতে অফিসে প্রবেশ করেছে। এরপরেই ঘটল বিপত্তি।
Table of Contents
ইন্টারভিউ নেবার সময় দরজা আটকে মহিলার ওপর যৌন হেনস্থা শুরু করে অভিযুক্ত ব্যক্তি। যৌন হেনস্থার থেকে নিজেকে বাঁচাতে ব্লেট দিয়ে ওই ব্যক্তির যৌনাঙ্গ কেটে দেয়। এরপর ওই মহিলা বাঁচাও বাঁচাও চিৎকার করে অর্ধনগ্ন অবস্থায় ঘর থেকে রাস্তায় বেড়িয়ে আসে।
আরো পড়ুন : Breaking : বেজে গেল ভোটের ডঙ্কা,বাংলাদেশে নির্বাচনের ঘোষণা করে দিল ইউনূস! কবে ভোট ?

ততক্ষনে ওই মহিলার চিৎকার শুনে ছুটে আসে আশেপাশের লোকজন। তাঁরা দেখেন এক মহিলা রাস্তায় দাড়িয়ে অর্ধনগ্ন অবস্থায় বাঁচাও বাঁচাও চিৎকার করছে। অপরদিকে ঘটে গিয়েছে রক্তারক্তি কান্ড। অভিযুক্ত ওই ব্যক্তি সম্পূর্ণ নগ্ন অবস্থায় তিনিও চিৎকার করেই চলেছেন। তাঁর যৌনাঙ্গ কাটা ঝড়ছে তাজা রক্ত।
A woman was sexually assaulted by holding the door during an interview
The abused woman cut off the genitals of the accused man with a blade to escape from sexual harassment
The 40-year-old injured person is an electronic maker by profession
আরো পড়ুন : Zakir Hossain : বেঁচে আছেন,পোস্ট মুছলেন শাহ! আজ জাকিরের মৃত্যু নিশ্চিৎ করল পরিবার

এই ভয়ানক ঘটনাটি ঘটেছে হুগলির কোন্নগর মানস তলা এলকায়। স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। মহিলা ও তাঁর স্বামীকে উত্তরপাড়া থানায় নিয়ে আসে।
পুলিশ সূত্রে জানাগিয়েছে, আহত ওই ব্যক্তি শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে চিকিৎসাধীন। মহিলার অভিযোগের ভিত্তিতে ধর্ষণের চেষ্টার মামলা রুজু করেছে উত্তরপাড় থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ তদন্তে জানতে পারে, বছর চল্লিশের আহত ওই চিকিৎসাধিন ব্যক্তি পেশায় একজন ইলেকট্রনিক মেকার। তাঁর বাড়ি চুঁচুড়ায়, দু’বছর ধরে কোন্নগরে এক বাড়িতে ভাড়া থাকেন অভিযুক্ত ওই ব্যক্তি। সেখানেই তিনি কিচেন চিমনি, এসি ,টিভি রিপেয়ারিং-এর কাজ করতেন।
আরো পড়ুন : Samabay Bank Election: কাঁথি সমবায় ভোটে তৃণমূলের বিরাট জয়,ধরাশায়ী BJP!
জানা গিয়েছে, বাড়ির কিচেন চিমনি সারাতে উত্তরপাড়ার ওই মহিলার বাড়িতে আসেন অভিযুক্ত ওই ব্যক্তি। এরপর তিনি ওই মহিলাকে সাত হাজার টাকা বেতনের রিসেপশনিস্টের চাকরির জন্য অফার করেন।
অভিযোগ সোমবার দুপুরে তাঁর কোন্নগরের ভাড়া বাড়িতে ডাকেন ওই ব্যক্তি। এরপরেই ইন্টারভিউয়ের নামে দরজা বন্ধ করে যৌন হেনস্থা শুরু করে দেন। এরপর তিনি নিজেকে রক্ষা করতে ওই ব্যক্তির যৌনাঙ্গ ব্লেট চালিয়ে দেন।

আরো পড়ুন : Chopra : জমি বিবাদকে ঘিরে ব্যাপক উত্তেজনা, আশঙ্কাজনক ১! যখম দুই পক্ষের একাধিক ব্যক্তি
