WBCHSE Syllabus 2025 : বড় বদলে আসছে HS-এর পাঠ্যক্রমে, ১৯টি বিষয়ের বদলের সিদ্ধান্ত
WBCHSE Syllabus 2025
সঞ্চিতা সাহা : নতুন শিক্ষাবর্ষ ২০২৫-এ উচ্চমাধ্যমিকের মোট ১৯টি বিষয়ে পাঠ্যক্রম বদল আসতে চলেছে, এই বিষয়ে সিদ্ধান্ত নিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। উল্লেখ্য,চলতি বছরই পাঠ্যকররমে বদল আনা হয়। কিন্তু নতুন পাঠ্যক্রম ক্লাসে ছাত্রদের পড়াতে সমস্যা হচ্ছিল শিক্ষকদের।
Table of Contents
ফলে এই নিয়ে একাধিকবার বিভিন্ন শিক্ষক সংগঠনের তরফে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে জানায় শিক্ষকেরা। একাধিকবার অভিযোগের পর সিলেবাস কমেটির সঙ্গে আলচোনার পর শুক্রবার রাতে জানানো হয় আগামী শিক্ষাবর্ষ থেকে কার্যকর হবে এই নতুন পাঠ্যক্রম।

আরো পড়ুন : 1 Accused Arrested : ভ্যাট থেকে উদ্ধার মহিলার রক্ত লাগা কাটা মুন্ডু,তদন্তে নেমে ২৪ ঘন্টায় আটক ১
In the new academic year 2025, a total of 19 subjects of higher secondary curriculum are going to be changed
Higher Secondary Education Council decided on this matter
Old topics are difficult but he will have opportunity to answer new topics as well, informed the notification
উচ্চমাধ্যমিক শিক্ষা সাংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, পড়ুয়া এবং শিক্ষকদের কথা মাথায় রেখেই এই পাঠ্যক্রম বদল করা হয়েছে। আশাকরা হচ্ছে নতুন এই পদ্ধতিতে আর কোনও সমস্যা হবে না।
আরো পড়ুন : Breaking : CBI চার্জশিট দিতে না পারায় জামিন পেল সন্দিপ,অভিজিৎ! ৫৯ দিনেই ধর্ষণে ২ জনের সাজা বাংলায়

কোন কোন বিষয়ে বদল করা হয়েছে পাঠ্যক্রম
মোট ১৯ টি বিষয়ে বদল করা হয়েছে পাঠ্যক্রম। সংসদের বিজ্ঞপ্তি অনুযায়ী, ইংরেজি এ, ইংরেজি বি ,অল্টারনেটিভ ইংরেজি। বাংলা এ। হিন্দি এ, হিন্দি বি। ইতিহাস বি ,ইতিহাস। অ্যাকাউন্টান্সি ,রাষ্ট্রবিজ্ঞান, কস্টিং এবং ট্যাক্সেশন,বিজনেস স্টাডিজ, এডুকেশন, সায়েন্স অফ ওয়েল বিয়িং, স্ট্যাটিস্টিক, দর্শন, পরিবেশ বিদ্যা, অর্থনীতি, ভূগোল এবং জীববিদ্যা এই ১৯টি বিষয়ে বদল করা হয়েছে পাঠ্যক্রম।
আরো পড়ুন : Pushpa 2 Hero Live Upadate: পদদলিত মামলায় গ্রেপ্তারের পর কোন শর্তে ছাড়া পেল আল্লু অর্জুন!
পাঠ্যক্রম বদলে সাংসদের তরফে কী জানানো হয়
পাঠ্যক্রম বদলের বিষয়ে সংসদের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, পুরনো পাঠ্যক্রম বাংলা সাহিত্য ও ইতিহাসের ক্ষেত্রে একাধিক জিনিস বাদ দেওয়া হয়েছে। ইংরেজিতে সংযোজন করা হয়েছে বেশ কিছু নতুন জিনিস।
উল্লেখযোগ্য বিষয় হল, পরীক্ষার সময় সব বিষয় থেকেই প্রশ্ন আসিবে। তবে পরীক্ষার্থীদের জন্য অপশন খোলা থাকছে। অর্থাৎ কারও যদি পুরনো বিষয়গুলি কঠিন মনে হয় তবে তার কাছে নতুন বিষয়গুলিতেও উত্তর দেওয়ার সুযোগ থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

