Mamata-Governor : অবশেষে মমতার পছন্দেই শিল মহর রাজ্যপালের! কোন কোন বিশ্ববিদ্যালয় পাচ্ছে উপাচার্য

Mamata-Bose : অবশেষে মমতার পছন্দেই শিল মহর রাজ্যপালের! কোন কোন বিশ্ববিদ্যালয় পাচ্ছে উপাচার্য

Mamata-Governor

অনুশিবা সেন : রাজ্য- রাজ্যপালের বিরোধিতায় আপাতত ইতি টানল রাজ্যপাল সিভি আনন্দ বোস ( CV Anand Bose) । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ( CM Mamata Bandyopadhyay )পছন্দেই সায় রাজ্যপালের। রাজ্যের তরফে উপাচার্য নিয়োগের জন্য পাঠানো নামের তালিকায় সই করলেন রাজ্যপাল তথা আচার্য।

উল্লেখ্য উপাচার্য নিয়োগ ঘিরে রাজ্য-রাজ্যপাল সংঘাত চরমে পৌঁছেছিল। এক বছর ধরে চলছিল সেই সংঘাত। সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছয় সেই সংঘাত। এরপরেই সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ইউ ইউ ললিতের নেতৃত্বাধীন কমেটি পুরো পদ্ধতির তদারকি করছে। এরপর সুপ্রিম কোর্টের নির্দেশ পাওয়ার পরেই শুরু হয় উপাচার্য নিয়ো প্রক্রিয়া।

আরো পড়ুন : Sandeshkhali incident Live : বিজেপি নেতার বাড়ির পরিচারিকার রহস্য মৃত্যু! পরিবারের ধর্ষণ করে খুনের অভিযোগ

Mamata-Governor
Mamata-Governor
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

The state-governor conflict over the appointment of the vice-chancellor is over

Finally, after all the conflicts, 6 universities of the state got the vice chancellorship

The six universities that got vice-chancellors are Kalyani University, Presidency University, Bankura University, Sidhu-Kanho-Birsa University, Rani Rasmani Green College’s and Burdwan University

আরো পড়ুন : Joynagar : ধর্ষণ ও খুনের মামলায় ৬১ দিনের মাথায় ফাঁসি, রাজ্য পুলিশকে মমতা-অভিষেকের ধন্যবাদ

কোন পদ্ধতিতে উপাচার্য নিয়োগ প্রকিয়া

সুপ্রিম কোর্টের নির্দেশের পর রাজ্যের বিভিন্ন উপাচার্যহীন বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য পদের স্থায়ী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে আবেদন গ্রহণ করা হয়। এরপর সেই আবেদনের তালিকা থেকে নামের তালিকা চুড়ান্ত করা হয়।

এরপর সেই তালিকা থেকে উপাচার্যহীন প্রতিটি বিশ্ববিদ্যালয়ের জন্য ৩ জনের নাম বেছে নিয়ে অর্থাৎ তিন জনের নামে শিলমোহর দিয়ে রাজভবনকে পাঠায় নবান্ন। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দের নামেই শিলমোহর দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস

Mamata-Governor
Mamata-Governor

অবশেষে সব সংঘাত ঘুচিয়ে রাজ্যের ৬টি বিশ্ববিদ্যালয় উপাচার্য পেল। তবে এখনো পর্যন্ত ২৯টি বিশ্ববিদ্যালয়গুলয়ে স্থায়ী উপাচার্যের আসন এখনো ফাঁকা। যদিও ধীরে ধীরে উপাচার্য পাচ্ছে কর্তৃপক্ষ।

আরো পড়ুন : RBI MPC Meeting 24 LIVE : মুদ্রাস্ফীতির ধাক্কায় উদ্বিগ্ন RBI, এখনই মিলছে না ঋণের চড়া সুদ থেকে রেহাই!

কোন কোন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ

কল্যাণী বিশ্ববিদ্যালয়ের (Kalyani University) উপাচার্য করা হয়েছে কল্লোল পালকে। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের (Presidency University) উপাচার্য হলেন নির্মাল্য নারায়ণ চক্রবর্তী। বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের (Bankura University) উপাচার্য হচ্ছেন রূপকুমার বর্মণ। সিধু-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়ের (Sidhu-Kanho-Birsa University) উপাচার্য হচ্ছেন পবিত্র কুমার চক্রবর্তী। রানি রাসমণি গ্রিন বিদ্যালয়ের (Rani Rasmani Green College) উপাচার্য হলেন অমিয়কুমার পান্ডা ও বর্ধমান বিশ্ববিদ্যালয়ের (Burdwan University) উপাচার্যের করা হল শঙ্করকুমার নাথকে।

রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোস সার্চ কমিটির নির্দেশ মেনে অবশেষে উপচার্যদের নামে কার্যত চূড়ান্ত শিলমোহর দিলেন আচার্য সিভি আনন্দ বোস।

Mamata-Governor
Mamata-Governor

আরো পড়ুন : UAE vs IND U19 Live Updates : ১৩ বছরের বৈভবের ঝড়ো ব্যাটিংয়ে অনুর্ধ্ব-১৯ এর সেমিতে ভারত

Leave a Comment