Joynagar : ধর্ষণ ও খুনের মামলায় ৬১ দিনের মাথায় ফাঁসি, রাজ্য পুলিশকে মমতা-অভিষেকের ধন্যবাদ
Joynagar
তীর্থঙ্কর মুখার্জি : গত ৪ অক্টোবর জয়নগরে এক নাবালিকাকে ধর্ষণ করে নৃশংসভাবে খুনের ঘটনায় পকসো ধারায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে ফাঁসির সাজা শোনাল বারুইপুর নিম্ন আদালত। শুক্রবার ৬১ দিনের মাথায় এই নিকৃষ্ট অপরাধের উল্লেখ যোগ্য শাস্তি দিল বারুইপুরের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সেশন ফাস্ট ট্র্যাক কোর্ট।
Table of Contents
জয়নগরে আদালতের এই রায়দানের পরেই জোরাল হল অপারাজিতা বিলের সাওয়াল। এদিনের রায়দানে মুল অভিযুক্ত মুস্তাকিনকে ৩টি ফাঁসির সাজা এবং একটি ধারায় যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ দেয় পকসো আদালত।

আরো পড়ুন : RBI MPC Meeting 24 LIVE : মুদ্রাস্ফীতির ধাক্কায় উদ্বিগ্ন RBI, এখনই মিলছে না ঋণের চড়া সুদ থেকে রেহাই!
Incident of rape and brutal murder of a minor
In today’s verdict, the POCSO court awarded three terms of death sentence and one term of life imprisonment to main accused Mustakin
After the verdict, Mamata and Abhishek’s reaction was to praise the state police
রায় দানের পর রাজ্য পুলিশের প্রতিক্রিয়া
আদালতের রায় ঘোষণার পর রাজ্য পুলিশের তরফে নিজেদের এক্স হ্যান্ডেলে পোস্ট করে লিখে, “মেয়েটি আর ফিরবে না। কিন্তু যে দ্রুততায় তাকে এবং তাঁর পরিবারকে “জাস্টিস” দিতে পেরেছি। দীর্ঘ দিন বিচারাহীন থাকতে হয়নি, এটুকুই আমাদের সান্তনা, আমাদের প্রাপ্তি”।
মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া
রায়দানের পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর এক্স হ্যান্ডেলে রাজ্য পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। পাশাপাশি বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত থাকা সকল ব্যক্তিকেও ধন্যবাদ জানিয়েছেন।

মাত্র দুই মাসের মধ্যে এমন একটি মামলায় দোষী সাব্যস্ত হওয়া এবং মৃত্যদন্ডের আদেশ দেওয়া রাষ্ট্রের ইতিহাসে নজিরবিহীন। এই অসামান্য কৃতিত্বের জন্য আমি রাজ্য পুলিশ এবং এবং প্রসিকিউসন প্রক্রিয়ার সঙ্গে জড়িত সঙ্গে জড়িত সকলকে অভিনন্দন জানাই।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া
এই রায় দানে এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর এক্স হ্যান্ডেলে রাজ্য পুলিশকে ধন্যবাদ জানানোর পাশাপাশি অভিষেক বলেন পুলিশ সুপার পলাশ ঢালির নেতৃত্বেই সিট ২৫ দিনের মধ্যেই চার্জশিট দাখিল করেছে।
তিনি আরো যুক্ত করেন, যৌন অপরাধের ক্ষেত্রে ন্যায়বিচার হতে হবে দ্রুততার সঙ্গে। এরপরেই তিনি অপরাজিতা বিলের কথা উল্লেখ করে স্পষ্ট করেন, এরপর পরবর্তী পদক্ষেপ হল অপরাজিতা অ্যান্টি-রেপ বিলের দেশব্যাপি বাস্তবায়ন করা।

আরো পড়ুন : UAE vs IND U19 Live Updates : ১৩ বছরের বৈভবের ঝড়ো ব্যাটিংয়ে অনুর্ধ্ব-১৯ এর সেমিতে ভারত
