1 leopard died in siliguri : ফের সড়ক দুর্ঘটনার বলি বন্যপ্রাণী,গাড়ির ধাক্কায় মৃত্যু হল স্ত্রী চিতাবাঘের

1 leopard died in siliguri : ফের সড়ক দুর্ঘটনার বলি বন্যপ্রাণী,গাড়ির ধাক্কায় মৃত্যু হল স্ত্রী চিতাবাঘের

Contents

1 leopard died in siliguri

সঞ্চিতা সাহা : ফের বেপরয়া গতির বলি আবারো বন্যপ্রাণী। শিলিগুড়িরর জাতীয় সড়ক পারাপারের সময় ফের মৃত্যু এক চিতাবাঘের। চলন্ত গাড়ির ধাক্কায় রক্তাক্ত অবস্থায় ছটপট করতে করতে মৃত্যু হয় পূর্ণবয়স্ক চিতাবাঘের।

জাতীয় সড়কের ধারে রক্তাক্ত অবস্থায় স্ত্রী চিতাবাঘকে ছটপট করতে প্রথম দেখেন এক সব্জি বিক্রেতা। ঘটনাস্থল থেকে ওই সব্জি বিক্রেতাই প্রথম ঘোষপুকুড় ফাঁড়ির পুলিশকে খবর দেন।

1 leopard died in siliguri
1 leopard died in siliguri
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আরো পড়ুন : 2 Robbers Arrested : ডাকাত দলের পিছু নিতেই পুলিশের গাড়িতে বোমা, আহত ২ পুলিশ কর্মী,ধৃত দুই

A leopard died again while crossing the national highway in Siliguri

The incident took place on Thursday morning at Ghoshpukur Phulbari on National Highway 27 in Bakuline Elka near Siliguri

Forest personnel recovered the dead leopard and took it to Siliguri Bengal Safari Park for post-mortem

আরো পড়ুন : Swasthya Sathi : স্বাস্থ্যসাথী কার্ডে চুরি ঠেকাতে এবার অ্যাপ, AI আনছে স্বাস্থ্য দপ্তর! আর কী কী পদক্ষেপ?

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও ঘোষপুকুড় বন বিভাগের কর্মীরা। বনকর্মীরা আপ্রান চেষ্টা করে বাঘটিকে বাঁচানোর। কিন্তু সেখানেই মৃত্যু হয় পূর্ণবয়স্ক চিতাবাঘটির। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে শিলিগুড়ি সংলগ্ন ঘোষপুকুর ফুলবাড়ি ২৭ নম্বর জাতীয় সড়কের উপর বাকুলাইন এলকায়।

বনকর্মীরা মৃত চিতাবাঘটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলিগুড়ি বেঙ্গল সাফারি পার্কে নিয়ে যাওয়া হয়। বনদপ্তরের তরফে জানানো হয় তাঁদের প্রাথমিক অনুমান গাড়ির ধাক্কাতেই চিতাবাঘটির মৃত্যু হয়েছে।

1 leopard died in siliguri
1 leopard died in siliguri

আরো পড়ুন : UAE vs IND U19 Live Updates : ১৩ বছরের বৈভবের ঝড়ো ব্যাটিংয়ে অনুর্ধ্ব-১৯ এর সেমিতে ভারত

ময়নাতদন্তের পরই চিতাবাঘের মৃত্যুর আসল কারন জানা যাবে বলেও জানানো হয়। প্রসঙ্গত গতবছর আগস্ট মাসে একই ভাবে গাড়ির ধাক্কায় একটি পূর্ণবয়স্ক চিতাবাঘের মৃত্যু হয়ে ছিল।

ঘনঘন দুর্ঘটনায় চিতাবাঘের মৃত্যু নিয়ে বন দপ্তরের আধিকারিকরা খুবই চিন্তিত। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

1 leopard died in siliguri
1 leopard died in siliguri

আরো পড়ুন : Hemtabad : শিক্ষা প্রতিমন্ত্রীর ঘনিষ্ট নেতার বিরুদ্ধে দলের এক অধ্যাপককে মারার অভিযোগ, আহত অধ্যাপক

Leave a Comment