2 Robbers Arrested : ডাকাত দলের পিছু নিতেই পুলিশের গাড়িতে বোমা, আহত ২ পুলিশ কর্মী,ধৃত দুই
2 Robbers Arrested
এস কে মোতাহার হোসেন : ডাকাতি করে পালানোর সময় বালাগড় থানার পুলিশের নাকা চেকিংয়ে বাঁধা পায়। পুলিশ দুষ্কৃতিদের পিছু নিয়ে ধাওয়া করলে। পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা হামলা চালায়। ঘটনাটি ঘটেছে, গভীর রাতে হুগলির মগরায়। বোমার আঘাতে পুলিশের গাড়ির সামনের কাচ ভেঙে যায়।
Table of Contents
আহত হয় কর্তব্যরত দুই পুলিশকর্মী। পুলিশের কাছে খবর ছিল বর্ধমানের কালনার দিক থেকে এসটি-কেকে রোড দিয়ে নম্বর প্লেটহীন দু’টি বাইকে চেপে চারজন দুষ্কৃতী কল্যাণী ব্রিজের দিকে যাচ্ছে। নাকা চেকিংয়ের সময় পুলিশ বাইক দু’টিকে দাঁড়াতে বললে দুষ্কৃতীরা পালিয়ে যায়।

আরো পড়ুন : Swasthya Sathi : স্বাস্থ্যসাথী কার্ডে চুরি ঠেকাতে এবার অ্যাপ, AI আনছে স্বাস্থ্য দপ্তর! আর কী কী পদক্ষেপ?
As the police chased the robbers, the miscreants targeted the police vehicle and hurled bombs
The wind screen of the car was broken by the bomb. The police caught 2 miscreants there. A firearm was recovered from them
When the police produced the two arrested miscreants in court, the judge ordered six days of police custody
পুলিশের গাড়ি পিছু নিলে বিটিপিএস টাউনশিপ গেটের কাছে পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ে ওই ডাকাত দল। কালীতলা ব্রীজের রেলিংয়ে গিয়ে ধাক্কা মারে দুষ্কৃতিদের বাইক। সেখানে পালানোর পথ না পেয়ে তাঁদের হাতে থাকা বোমা ভর্তি ব্যাগ ছুড়ে মারে শুরু করে পুলিশের গাড়িতে।

আরো পড়ুন : UAE vs IND U19 Live Updates : ১৩ বছরের বৈভবের ঝড়ো ব্যাটিংয়ে অনুর্ধ্ব-১৯ এর সেমিতে ভারত
বোমার আঘাতে ভেঙে যায় গাড়ির উইন্ড স্ক্রিন। সেখানেই ২ জন দুষ্কৃতিকে ধরে ফেলে পুলিশ। তাঁদের কাছ থেকে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র। বাকি আরো দু’জন পালিয়ে যেতে সক্ষম হয়। তাঁদের খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে। পুলিশ ধৃত দুই দুষ্কৃতিকে আদালতে পেশ করলে, বিচারক ছয় দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ডাকাত দলটি বর্ধমানের কালনার এক বাড়ি লুট করে পালাচ্ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হুগলি জেলা গ্রামীণ পুলিশ সুপার কামনাশিস সেন।
যান অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার, ডিএসপি (ক্রাইম) অভিজিৎ সিনহা মহাপাত্র, সিআই সৌমেন বিশ্বাস সহ মগরায়, বালাগড় ও পান্ডুয়া থানার বিশাল পুলিশ দল।

আরো পড়ুন : Hemtabad : শিক্ষা প্রতিমন্ত্রীর ঘনিষ্ট নেতার বিরুদ্ধে দলের এক অধ্যাপককে মারার অভিযোগ, আহত অধ্যাপক
