এমডি রেমাজুল : উপনির্বাচনের ফল প্রকাশ দিনই ইসলামপুরে জাতীয় সড়কের ধারে তৃণমূলের দুই নেতাকে লক্ষ করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে এলোপাথারি গুলি চালায় চম্পট দেয় দুষ্কৃতিরা। ঘটনা স্থলেই একজন পঞ্চায়েত সদস্যার স্বামী বাপী রায়ের মৃত্যু হয়েছে জানা গিয়েছে । আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আরো এক তৃণমূল নেতা মহম্মদ সাজ্জাদকে।
জানা গিয়েছে আনুমানিক রাত ৯.৩০ মিনিটের নাগাদ ১০ জনের একটি দুষ্কৃতি দল এসে এই হামলা চালায়। ঘটনা স্থলে পৌঁছেছে বিরাট পুলিশ বাহিনী। ঘটনাস্থলে রয়েছে তৃণমূলের জেলা সভাপতি কানাইয়ালাল আগারবাল।
তিনি ঘটনাস্থল থেকে জানতে পেরেছে দুষ্কৃতিরা মুখ খোলা অবস্থায় হামলা চালিয়েছে। তবে এই ঘটনায় কনো রাজনৈতীক দলের যোগ নেই বলেই প্রাথমিক জানিয়েছেন কানাইয়ালাল।
