Newly appointed member of RKS : রায়গঞ্জ মেডিক্যালে পুণরায় কৃষ্ণ কল্যাণী, মালদায় কৃষ্ণেন্দু!রাজ্যজুড়ে RKS-এর দায়িত্বে কে কে?

Newly appointed member of RKS : রায়গঞ্জ মেডিক্যালে পুণরায় কৃষ্ণ কল্যাণী, মালদায় কৃষ্ণেন্দু!রাজ্যজুড়ে RKS-এর দায়িত্বে কে কে?

Contents

Newly appointed member of RKS

প্রজয় চক্রবর্তী : আরজিকর কান্ডের পর রাজ্যের সব মেডিক্যাল কলেজ ও হাসপাতালের রোগী কল্যাণ সমিতি ভেঙে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন কলেজ অধ্যক্ষদের চেয়ারম্যান করে নতুন করে রোগী কল্যাণ সমিতি তৈরি হবে। তাঁর পর আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের সাথে দফায় দফায় বৈঠক। তাঁদের দাবিদাওয়া মেনে সরকারের তৈরি গাইডলাইনে এখন স্বাছন্দে ফিরেছে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা।

Table of Contents

মুখ্যমন্ত্রীর নির্দেশের পর সেই সময় শাসক দলের অন্নান্য জনপ্রতিনিধির মতো রোগী কল্যাণ সমিতির পদ থেকে পদহীন হয়ে পরে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীও। উল্লেখ্য কৃষ্ণ কল্যাণী (Krishna Kalyani) সেই সময় রোগী কল্যাণ সমিতির দায়িত্ব গ্রহণের পর সচেষ্ট হয়ে ছিলেন মেডিক্যাল কলেজ ও হাসপাতাল সম্পূর্ণ রুপে পরিষ্কার পরিচ্ছন্ন করে তুলতে। স্বাথ্য সচেতনতায় নিজস্ব উদ্যোগে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করতেও দেখা গিয়েছিল সেই সময়।

Newly appointed member of RKS
Newly appointed member of RKS
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আরো পড়ুন : 26-year-old IPS officer dies : পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক IPS অফিসারের, চাকরিতে যোগ দিতে গিয়ে এই মর্মান্তিক দুর্ঘটনা

Announcement of RKS members of 24 districts

Krishna Kalyani got the new responsibility of RKS in Raiganj Medical

The Health Department issued a notification on Monday naming one public representative as a member of the State Medical Patient Welfare Association

সোমবার স্বাস্থ্য দপ্তর একটি বিজ্ঞপ্তি দিয়ে ২৪ টি জেলার মেডিক্যালে রোগী কল্যাণ সমিতির সদস্য হিসাবে একজন করে জন প্রতিনিধির নাম জানিয়ে দিল রাজ্য সরকারের তরফে। সেই তালিকায় রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নাম রয়েছে কৃষ্ণ কল্যাণীর

রোগী কল্যাণ সমিতিতে নয়া দায়িত্ব পেয়ে কোন বিষয়ে গুরত্ব দিতে চান কৃষ্ণ ?

রায়গঞ্জ : নতুন দায়িত্ব পেয়ে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণকল্যাণী বলেন, তাঁর প্রতি আস্থা রাখার জন্য প্রথমেই মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। তিনি এই নতুন দায়িত্ব পেয়ে পুণরায় একবার রায়গঞ্জ মেডিক্যালের পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি সাধারন মানুষের কাছে উন্নত সরকারি স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার ব্যাপারে আরো বেশি করে সচেষ্ট হবেন বলে জানালেন কৃষ্ণ।

তিনি বলেন আমার প্রথম প্রায়াস থাকবে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে সর্বত্তম করে তোলা। সু-চিকিৎসার জন্য মেডিক্যাল টিম যাতে ভালো পরিষেবা দেন সে দিকেও নজড় রাখবো। রায়গঞ্জবাসি যাতে সু-চিকিৎসা এবং ভালো পরিষেবা পায় এটাই আমাদের প্রাধান্যতা থাকবে।

আরো পড়ুন : Bangladesh Iskcon : বাংলাদেশ ধর্মীয় অনুষ্ঠানের জন্য ৫৪ ইসকন ভক্তকে ভারতে পারাপারে বাধা দিল! চরম উত্তেজনা

রোগী কল্যাণ সমিতিতে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী

মালদা : মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রোগী কল্যাণ সমিতির দায়িত্বে মুখ্যমন্ত্রী ভরসা রাখলেন কৃষ্ণেন্দুর উপর। মালদা মেডিক্যালের রোগী কল্যাণ সমিতির দায়িত্ব পেলেন ইংলিশ বাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর। মুখ্যমন্ত্রীর এই ভরসাকে সন্মান জানিয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন মাননীয়া মুখ্যমন্ত্রীকে।

Newly appointed member of RKS
Newly appointed member of RKS

রোগী কল্যাণ সমিতির দায়িত্বে গৌতম দেব

শিলিগুড়ি : শিলিগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নয়া দায়িত্ব পেলেন গৌতম দেব। রাজ্য সরকারে তরফে সোমবার বিজ্ঞপ্তির পর রোগী কল্যাণ সমিতির উত্তরবঙ্গ মেডিক্যালের নয়া দায়িত্ব পেলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব

আরো পড়ুন : Bangladesh : বাংলাদেশে গিয়ে ইন্ডিয়ান হিন্দু পরিচয় দিতেই ফাঁটাল মাথা, সায়ন জানাল ভয়াবহ ঘটনার কথা

দায়িত্বে মহুয়া গোপ

জলপাইগুড়ি : এছাড়াও রোগী কল্যাণ সমিতির সদস্যের জলপাইগুড়ি মেডিক্যালের দায়িত্ব পেলেন জলপাইগুড়ি জেলার তৃণমূলের সভানেত্রী মহুয়া গোপ

কোচবিহার : কোচবিহার জেলার কোচবিহার এমজেএন মেডিক্যালে রোগী কল্যাণ সমিতির দায়িত্বে তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক।

আরজি করের দায়িত্বে কে ?

কলকাতা : আরজি কর কান্ড্র পর কলকাতা আরজি কর মেডিক্যালের রোগী কল্যাণ সমিতির থেকে আগেই সরিয়ে দেওয়া হয়েছিল বিধায়ক সুদীপ্ত রায়কে। এবার কলকাতার আরজি কর মেডিক্যালের রোগী কল্যাণ সমিতিতে সদস্য করা হয়েছে অতীন ঘোষকে।

এসএসকেএম

কলকাতা : এসএসকেএম-এ রোগী কল্যাণ সমিতির দায়িত্বে মমতার মন্ত্রী সভার গুরুত্বপূর্ণ মন্ত্রি অরুপ বিশ্বাস।

এনআরএস

কলকাতা : নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (এনআরএস) রোগী কল্যাণ সমিতির দায়িত্বে এবার নতুন মুখ প্রয়াত প্রাক্তন মন্ত্রী সাধন পান্ডের স্ত্রী জনপ্রতিনিধি তথা বিধায়ক সুপ্তী পান্ডে।

সাগরদত্ত

কলকাতা : কলেজ অফ মেডিসিন অ্যান্ড সাগর দত্ত হাসপাতালের রোগী কল্যাণ সমিতির সদস্য হলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজন কামারহাটির বিধায়ক মদন মিত্র।

উল্লেখ্য, সোমবার স্বাস্থ্য দপ্তরের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে রাজ্যের মেডিক্যালের রোগী কল্যাণ সমিতির সদস্য হিসাবে একজন করে জনপ্রতিনিধির নাম জানিয়ে দিয়েছে।

Newly appointed member of RKS
Newly appointed member of RKS

আরো পড়ুন : Army shot dead 7 Maoists : মুহুর্মুহু গুলির লড়াই, নিরাপত্তার বাহিনীর গুলিতে নিহত এক মাও শীর্ষ নেতা সহ ৭

Leave a Comment