26-year-old IPS officer dies : পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক IPS অফিসারের, চাকরিতে যোগ দিতে গিয়ে এই মর্মান্তিক দুর্ঘটনা

Contents

26-year-old IPS officer dies : পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক IPS অফিসারের, চাকরিতে যোগ দিতে গিয়ে এই মর্মান্তিক দুর্ঘটনা

26-year-old IPS officer dies

তীর্থঙ্কর মুখার্জি : জীবনের প্রথম চাকরি যোগ দিতে যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল সদ্য চাকরি পাওয়া আইপিএস অফিসারের। এই মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটে রবিবার সন্ধ্যায় কর্ণাটকের হাসন তালুকের কিত্তানের কাছে। পুলিশের গাড়ির টায়ার ফেটে দুর্ঘটনাটি ঘটে।

হাসান জেলার হোলেনারাসিপুরে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ২০২৩ সালের কর্ণাটক ব্যাচের আইপিএস ছিলেন বছর ২৬-এর হর্ষ বর্ধন। হর্ষ মধ্যপ্রদেশের সিঙ্গরৌলি জেলার দোসার গ্রামের বাসিন্দা ছিলেন। তাঁর বাবা অখিলেশ বর্ধন একজন সাব ডিভিশনাল মেজিস্ট্রেট।

আরো পড়ুন : Bangladesh Iskcon : বাংলাদেশ ধর্মীয় অনুষ্ঠানের জন্য ৫৪ ইসকন ভক্তকে ভারতে পারাপারে বাধা দিল! চরম উত্তেজনা

26-year-old IPS officer dies
26-year-old IPS officer dies
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

26-years-old IPS officer, en route to first posting in Karnataka, dies in road accident

The accident happened when the vehicle’s tyre burst, and it collided with a house and a tree

Karnataka’s CM expressed condolences, acknowledging Bardhan’s hard work and unfortunate timing of the incident

রবিবার চাকরির প্রথম পোস্টিং পেয়ে জয়েন করতে ব্যক্তিগত গাড়ি নিয়ে যাচ্ছিলেন তিনি। কর্নাটকের হাসান জেলার হোলেনারাসিপুরে প্রবেশনারি অ্যাসিস্ট্যান্ট পুলিশ সুপার পদে জয়েন করার কথা ছিল। এই তরুণ অফিসার সম্প্রতি মাইসুরুর কর্ণাটক পুলিশ একাডেমিতে তার চার সপ্তাহের প্রশিক্ষণ শেষ করে চাকরি জয়েন করতেই যাচ্ছিলেন।

26-year-old IPS officer dies
26-year-old IPS officer dies

কিন্তু অফিসের ১০ কিলোমিটার আগেই ঘটে যায় বিপত্তি। গাড়ির চাকা টায়ার ফেটে যাওয়ায় গাড়ির নিয়ন্ত্রণ হাড়িয়ে ফেলে হর্ষের গাড়ির চালক। গাড়ি গিয়ে সোজা ধাক্কা মারে প্রথমে একটি গাছে তারপর একটি বাড়িতে। দুমড়ে-মুচড়ে যায় গাড়িটি। গুরুতর আহত হয় গাড়ির চালক।

আরো পড়ুন : Bangladesh : বাংলাদেশে গিয়ে ইন্ডিয়ান হিন্দু পরিচয় দিতেই ফাঁটাল মাথা, সায়ন জানাল ভয়াবহ ঘটনার কথা

দুর্ঘটনাস্থলে থেকে গুরুতর আহত অবস্থায় হর্ষকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা চলাকালীণ তিনি মারা যান। হর্ষের গাড়ি চালাচ্ছিলেন জেলা সশস্ত্র পুলিশের কনস্টেবল মাঞ্জেগৌড়া।

কর্নাটকের মুখ্যমন্ত্রীর শোক প্রকাশ

কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া তিনি ‘এক্স’-এ পোস্ট করে লিখেন, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাই। হাসান-মাইসুরু হাইওয়ের কিত্তানে সীমান্তের কাছে একটি ভয়ঙ্কর দুর্ঘটনায় প্রবেশনারি আইপিএস অফিসার হর্ষ বর্ধনের মৃত্যুর কথা শুনে দু:খিত।

এটি অত্যন্ত দু:খজনক যে তিনি আইপিএস অফিসের দায়িত্ব নিতে যাওয়ার সময় এই ধরনের দুর্ঘটনা ঘটেছে। বছরের পর বছর কঠোর পরিশ্রমের ফল পাওয়া গেলে এমন হওয়া উচিত ছিল না।

26-year-old IPS officer dies
26-year-old IPS officer dies

আরো পড়ুন : Army shot dead 7 Maoists : মুহুর্মুহু গুলির লড়াই, নিরাপত্তার বাহিনীর গুলিতে নিহত এক মাও শীর্ষ নেতা সহ ৭

Leave a Comment