Army shot dead 7 Maoists : মুহুর্মুহু গুলির লড়াই, নিরাপত্তার বাহিনীর গুলিতে নিহত এক মাও শীর্ষ নেতা সহ ৭
Army shot dead 7 Maoists
তীর্থঙ্কর মুখার্জি : মাওবাদির খোঁজে তেলেঙ্গানার মুলুগু জেলার চালপাকা জঙ্গল এলকায় তল্লাশি অভিযানে নামে নিরাপত্তা বাহিনী বিশেষ টিম গ্রেহাউন্ড বাহিনী। জঙ্গলে লুকিয়ে থাকা মাওবাদিদের উদ্দেশ্যে আত্মসমার্পণ করতে বলা হয় নিরাপত্তা বাহিনীর তরফে।
Table of Contents
সেই সময় বাহিনীদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। জবাবে সেনাবাহিনীর তরফে পাল্টা গুলি চালানো হয়। সেই গুলির লড়াইয়ে মৃত্যু হয় ৭ মাওবাদীর। জানা গিয়েছে নিহত এই সাত মাওবাদীর মধ্যে একজন মাওবাদীর শীর্ষ নেতা।

আরো পড়ুন : “Fenjal” LIVE Dead 3 : ফেনজলের তান্ডবে মৃত ৩, রাতভর ঝড়-বৃষ্টির তান্ডব! রবি সকালে পরিনত হল গভীর নিম্ন চাপে
7 Maoists, Including Top Commander, Killed In Encounter In Telengana
Maoists were accused of attacking two public bodies in Telangana’s Mulugu district last yearq
A special team of security forces called Greyhound Force was involved in the search operation
আরো পড়ুন : Abhishek Banarjee : ডক্টরস সামিটে নয়া কর্মসূচী “সেবাশ্রয়”-এর ঘোষণা অভিষেকের! কারা পাবেন এই সুবিধা ?
গত বৃহস্পতিবার তেলেঙ্গানার মুলুগু জেলায় জনজাতি সম্প্রদায়ের দু’জনকে হত্যা করার অভিযোগ ওঠে মাওবাদীদের বিরুদ্ধে। জানা গিয়েছে তাঁর মধ্যে একজন পেরুরু গ্রাম পঞ্চায়েতের সচিব ছিলেন।

তাঁদের দু’জনকে হত্যার কারন হিসেবে মাওবাদীর তরফের দাবি তাঁরা দু’জনেই পুলিশকে তথ্য সরবরাহ করত। এরপরেই ওই এলকায় চিরুনি তল্লাশি শুরু করে মাওবাদী দমনকারী বিশেষ বাহিনী গ্রেহাউন্ড বাহিনী।
পুলিশ সূত্রে জানা গিয়েছে নিহত সাত মাওবাদীর মধ্যে ৩৫ বছর বয়েসী ভাদ্রু ওরফে কুরসাম মাঙ্গু ওরফে পাপান্না। এই ভাদ্রু মাওবাদী দলের ইয়াল্লান্দু-নারসামপেট এলকা কমেটির কমান্ড ছিলেন। এছাড়াও সিপিআই দলের তেলাঙ্গানা রাজ্য কমেটির সদস্যও ছিলেন।
বাকি নিহত ছয় মাওবাদীরা হলেন, জয় সিংহ (২৫) , কামেশ (২৩) , কিশোর (২২) , এগোলাপু মাল্লাইয়া (৪৩), মুসাকি দেবল (২৩), মুসাকি যমুনা। এই সাত জনের মৃত দেহ উদ্ধারের পাশাপাশি তাঁদের কাছ থেকে উদ্ধার হয় একে-৪৭, জি৩ ,ইনসাস রাইফেল সহ বিভিন্ন ধরনের অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করে নিরাপত্তা বাহিনী।

আরো পড়ুন : Fire Incident Burnt 200 Car & Byk : ভয়াবহ অগ্নিকান্ড, আগুনে পুড়ে ছাই ২০০ টির বেশি গাড়ি ও বাইক
