Abhishek Banarjee : ডক্টরস সামিটে নয়া কর্মসূচী “সেবাশ্রয়”-এর ঘোষণা অভিষেকের! কারা পাবেন এই সুবিধা ?

Abhishek Banarjee : ডক্টরস সামিটে নয়া কর্মসূচী “সেবাশ্রয়”-এর ঘোষণা অভিষেকের! কারা পাবেন এই সুবিধা ?

Contents

Abhishek Banarjee

কেয়া সরকার : ডক্টরস সামিটে নয়া কর্মসূচী “সেবাশ্রয়”-এর ঘোষণা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন সাংসদের কেন্দ্র আমতলার ‘সমন্বয়’ প্রেক্ষাগৃহে হাজার চিকিৎসকের সভায় যোগদান করে বক্তব্য রাখেন অভিষেকভিষেক। এই সভা থেকেই নিজের সংসদীয় এলকার জন্য পৃথক পৃথক কর্মসূচীর ডাক দিয়েছেন অভিষেক। এই কর্মসূচীর নাম দেওয়া হয়েছে “সেবাশ্রয়”।

অভিষেকেরসেবাশ্রয়” প্রকল্প কী ?

সেবাশ্রয় প্রকল্পে নতুন বছর থেকে ডায়মন্ড হারবারের সাত বিধানসভায় চিকিৎসা শিবির চলবে। প্রতিটি বিধানসভায় স্বাস্থ্য শিবির ১০ দিন করে করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রত্যেক দিন বিধানসভা ভিত্তিক ৪০টি শিবির করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই দশ দিনের শিবিরে ৭ দিন জেনারেল মেডিসিন চিকিৎসকেরা বসবেন এবং বাকি ৩ দিন সুপার স্পেশালিটি বিভাগের চিকিৎসকেরা থাকতে পারেন। স্বাস্থ্য শিবিরের মধ্যে “চলমান-হাসপাতাল” পরিষেবা দেওয়ার ভাবনা। পাশাপাশি রক্ত পরীক্ষ, পোর্টেবল ইসিজি পরিষেবা দেওয়ারও পরিকল্পনা রয়েছে। পঁচাত্তর দিন ধরে চলবে এই কর্মসূচী। ৮০০ চিকিৎসক মানবষেবার এই মহৎ কর্মকান্ডে যুক্ত থাকবেন। প্রতিটি শিবিরে অন্তত দু’জন বিশেষজ্ঞ চিকিৎসক থাকছেন। সঙ্কট রোগীদের জরুরী চিকিৎসার প্রয়োজন হলে ১২টি সরকারি ও বেসরকারি হাসপাতালে পাঠানো হবে।

আরো পড়ুন : Fire Incident Burnt 200 Car & Byk : ভয়াবহ অগ্নিকান্ড, আগুনে পুড়ে ছাই ২০০ টির বেশি গাড়ি ও বাইক

Abhishek Banarjee
Abhishek Banarjee
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এদিন অভিষেক বলেন, ডায়মন্ড হারবারের পর ফলতা ,সাতগাছিয়া,বিষ্ণুপুর, মেটিয়াব্রুজ, বজবজমহেশতলায় ক্যাম্প হবে। মেটিয়াব্রুজে ২ জানুয়ারি থেকে কর্মসূচী শুরু হবে। ফেব্রুয়ারিতে ক্যাম্প হবে। “সেবাশ্রয় আগামী দিনে ভারতকে পথ দেখাবে”।

Abhishek Banerjee Announces New Program “Sevashray” at Doctors Summit

Abhishek said about Arjikar, the way Bengal has been tarnished with an unfortunate incident

Anti-rape law is the only remedy for rape

এদিনের বৈঠকে অভিষেক কী বললেন ?

অভিষেক বন্দ্যোপাধ্যায় : এদিন অভিষেক বলেন, জনপ্রতিনিধিদের সঙ্গে চিকিৎসদের কাজের অনেক মিল আছে। আপনারাও মানুষকে পরিষেবা প্রদান করেন। আমরাও দিয়ে থাকিকরোনার সময় ডাক্তাররা যেভাবে পরিষেবা দিয়েছে আমি কুর্নিশ জানাই। চিকিৎসকদের আমরা ভগবান ভাবি। আর তা বলিও। আমি আমিত্বে বিশ্বাস করি না। আমরায় বিশ্বাস করি। টিম ওয়ার্কে বিশ্বাস করি।

অভিষেক বন্দ্যোপাধ্যায় : কেনো এই কর্মসূচীর নাম দেওয়া হয়েছে “সেবাশ্রয়”। এদিন বিস্তর ভাবে অভিষেক বলেন, সেবাশ্রয়ের অর্থ সেবা এবং আশ্রয়। স্বামীজির কথা অনুযায়ী, জীব সেবাই শিব সেবা। যারা এই কর্মসূচীর সাথে যুক্ত থাকবেন তাঁদের যেন ডায়মন্ড হারবারের আতিথেয়তা মুগ্ধ করে। তাঁরা যেদিন এই কর্মসূচী শেষ করে বাড়ি ফিরে যাবেন তাঁরা যেন এই কর্মসূচীর কথা মনে রাখেন।

আরো পড়ুন : ISL 2024 : অবশেষে কাঙ্খিত জয় পেল লাল-হলুদ! দিমিত্রির গোলে আইএসএলে জয় ইস্টবেঙ্গলের

অভিষেক বন্দ্যোপাধ্যায় : এদিন আরজিকর নিয়ে অভিষেক বলেন, একটা দুর্ভাগ্যজনক ঘটনাকে নিয়ে যে ভাবে বাংলাকে কালিমালিপ্ত করা হয়েছে। আরজি কর যে ঘটনার প্রথম দিন থেকে নিন্দা করছি। যাঁরা এই ঘটনা ঘটায় তাঁদের বেঁচে থাকার অধিকার নেই। এর একটাই সমাধান আইন।

অভিষেক বন্দ্যোপাধ্যায় : এদিন অপরাজিতা বিল নিয়ে অভিষেক বলেন, আমাদের সরকার বিধানসভায় একটি আপরাজিতা বিল পাশ করেছে। এই বিল পাশ হয়ে গেলে সারা ভারতে বিল পাশ হবে। এই বিল কেউ দাঁড়ালেও আনব, না থাকলেও আনব। ধর্ষণের একটাই প্রতিকার এন্টি রেপ ল। রাজ্য সরকার নিজের কর্তব্য করে রাজ্যপালকে পাঠিয়েছেন। সেই বিল রাষ্ট্রপতির কাছে দু’মাস ধরে পরে রয়েছে। কোনও উচ্চ বাচ্চ নেই। বিল পাশ হলে ৫০ দিনে শাস্তি হবে। অন্য কনোও রাজ্যের বিধানসভায় হয়নি। এই বিল যে দিন পাশ হবে ধর্ষণের ঘটনা বন্ধ হবে।

অভিষেক বন্দ্যোপাধ্যায় : ডাক্তারদেরকে উদ্দেশ্য করে অভিষেক বলেন, আমি ডাক্তারদের বলছি তোমরা আইন নিয়ে কথা বলছো না কেন ? এতো প্রতিবাদে ধর্ষণ বন্ধ হয়েছে ? প্রতি দশ মিনিটে ধর্ষণ হয়। আমাদের সরকার স্বাস্থ্য খাতে কোটি টাকা বরাদ্দ করেছে।

Abhishek Banarjee
Abhishek Banarjee

অভিষেক বন্দ্যোপাধ্যায় : এদিন অভিষেক ডাক্তারদের সাপক্ষে বলেন, অনেক রোগীর পরিবার ডাক্তারদের সঙ্গে দুর্ব্যবহার করে থাকেন। আমাদের অনেক জনপ্রতিনিধিদের সঙ্গেও দুর্ব্যবহার করা হয়। ঠিক আছে, কিন্তু ধৈর্য ধরে আপনারা শুনবেন বোঝাবেন। তার মানে এই নয়, আপনাদের উপর কেউ হাত তুলবে। আমি আপনাদের সঙ্গে থাকবো কথা দিচ্ছি। চিন্তা করবেন না আমি একটা নম্বর দিচ্ছি। আমি একটা স্পেশাল হেল্প লাইন নম্বর চালাই ” এক ডাকে অভিষেক” আমি বলছি আজ যাঁরা এই মিটিংয়ে, অনুষ্ঠানে এসেছেন আপনারা সকলে এই হেল্প লাইন নম্বর ফোন করতে পারেন। প্রয়োজনে আমি দশজনের কমেটি করে দেব। নম্বরটি হল ৭৮৮৭৭-৭৮৮৭৭। এই নম্বর ব্যস্ত থাকলে অভীককে জানাবেন।

আরো পড়ুন : ‘Doctors Summit’ 2024 : শনিতে ‘ডক্টর্স সামিট’! চিকিৎসক সমাজের সঙ্গে ‘সেতু বন্ধনে’ অভিষেক

অভিষেক বন্দ্যোপাধ্যায় : অভিষেক পাশে থাকার বার্তা দিয়ে বলেন, “সেবা শ্রয়ের” আদলে আপনারা যদি নিজ নিজ এলকায় এই কর্মসূচী করতে চান আমি সাহায্য করবো। প্রতিটি মিটিংয়ে আমি বলি মানুষের ক্ষমতার আগে কারও ক্ষমতা নেই। মানুষের জন্য আপনারা কাজ করুন।

অভিষেক বন্দ্যোপাধ্যায় : আমি আগেও চিকিৎসকদের জন্য ব্যবস্থা নিয়েছি। কোথাও সমস্যা হলে আমায় জানান। অনেকে আবেগ প্রবণ হয়েছেন। কর্মবিরতি বা প্রতিবাদ এমন করে করুন যাতে একজনেরও প্রাণ না যায়। আমরা জনপ্রতিনিধি আমরা বলতে পারিনা এটা করব না। ঠিক তেমনই ডাক্তারাও একই কাজ করুন। বুক ফাটলেও আমাদের মনে রাখতে হবে জীব সেবা শিব সেবা। কারও প্রতারণায় পা দেবেন না।

অভিষেক বন্দ্যোপাধ্যায় : এদিন অভিষেক বলেন, মুখ্যমন্ত্রী নিজে একাধিক বার জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেছেন। তাঁদের দাবিকে মান্যতা দিয়ে একাধিক প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। কোথায় হয় এসব বলুন তো । জুনিয়র ডাক্তাররা বলেছিলেন পুলিশ কমিশনার চেঞ্জ হবে। পুলিশ কমিশনার চেঞ্জ হলে ধর্ষণ বন্ধ হয়ে যাবে ? স্বাস্থ্য সচিব বদলালে ধর্ষণ বন্ধ হবে ?

অভিষেক বন্দ্যোপাধ্যায় : এদিন কেন্দ্রীয় সংস্থাকে এক হাত নিয়ে অভিষেক বলেন, এই যে কেন্দ্রীয় তদন্ত সংস্থা। অনেকেই ভাবে সিবিআই বিরাট ব্যাপার। তাহলে শুনুন, ২০১৩ সারদার কেস ২০২৪ শেষ এখনো ট্রায়াল হয়নিন। এখনো সারদার তদন্ত শেষ হয়নি।

অভিষেক বন্দ্যোপাধ্যায় : এদিনের বক্তব্যের শেষে অভিষেক বলেন, আবেগপ্রবণ হয়ে অনেক কথা বলে ফেললাম। কারও খারাপ লাগতে পারে আবার কারো ভাল। যদিও আমি সবই বলে দিই। আমি রাখডাক করি না। আমি কম ডিপ্লোমেটিক লোক বলে।

Abhishek Banarjee
Abhishek Banarjee

আরো পড়ুন : Fire Incident : সাতসকালে বিধ্বংসী আগুনে পুরে ছাই বাজার, মাথায় হাত ব্যবসায়ীদের !

Leave a Comment