Fire Incident Burnt 200 Car & Byk : ভয়াবহ অগ্নিকান্ড, আগুনে পুড়ে ছাই ২০০ টির বেশি গাড়ি ও বাইক
Fire Incident Burnt 200 Car & Byk
বিনোদ গুপ্তা : দাউদাউ করে আগুন জ্বলছে স্টেশন চত্বর। পুড়ে ছাই হয়ে গেল ২০০ বেশি গাড়ি ও বাইক। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে বারানসী রেল স্টেশনের পার্কিং চত্বরে। আগুনের তীব্রতা এতোটাই ছিল যে গোটা এলকা ধোঁয়ায় ঢেকে যায়। খবর দেওয়া হয় দমকল বিভাগে।
Table of Contents
দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। দ্রুত স্থানীয়দের সরিয়ে আনে দমকলের কর্মীরা। দমকল কর্মীদের পাশাপাশি আগুন নেভানোর কাজে হাত লাগায় রেল পুলিশকর্মীরাও। দুই ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে বলে রেলের তরফে জানানো হয়। রেল স্টেশন সংলগ্ন আগুন লাগার ঘটনা প্রথম নজরে আসে জিআরপির।

আরো পড়ুন : ISL 2024 : অবশেষে কাঙ্খিত জয় পেল লাল-হলুদ! দিমিত্রির গোলে আইএসএলে জয় ইস্টবেঙ্গলের
আগুন নেভানোর কাজে হাত লাগায় আরপিএফও। রেল সূত্রে জানা গিয়েছে, এই স্ট্যান্ডে বেশিরভাগটা রেল কর্মচারীরাই তাঁদের গাড়ি-বাইক পার্ক করেন। অথয়েপ তাঁদের গাড়িই বেশি ক্ষতি হয়েছে বলে জানা যাচ্ছে। অন্যদিকে জিআরপি এরিয়া অফিসার কুনওয়ার প্রতাপ সিং জানান, শর্ট সার্কিটের কারণে প্রায় ২০০ মটোর সাইকেল পুড়ে গিয়েছে।
Massive fire at Varanasi railway station parking, over 200 vehicles gutted
A massive fire engulfed the vehicle parking area of Varanasi’s Cantt railway station in Uttar Pradesh in the early hours of Saturday
There were no reports of injuries

আরো পড়ুন : ‘Doctors Summit’ 2024 : শনিতে ‘ডক্টর্স সামিট’! চিকিৎসক সমাজের সঙ্গে ‘সেতু বন্ধনে’ অভিষেক
প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে মনে করা হচ্ছে। এক রেল কর্মী জানান, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে একবার শট সার্কিট হয়েছিল। এরপর বিদ্যুৎ কর্মীরা এসে দ্রুত মেরামত করেন। কিন্তু তাঁর কয়েক ঘন্টা পরেই ফের শর্ট সার্কিট হয়।
রেল পুলিশের এক আধিকারিক জানিয়েছে, পার্কিংয়ে দাড়িয়ে থাকা বাইক বা গাড়িতে বিপুল পরিমানে দাহ্য পেট্রোল থাকে। সেই কারনে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। তিনি আরো জানান, বারানসী স্টেশনে রেলের নিজস্ব ফায়ার কন্ট্রোল সেকসন থাকলে আগুন এতো দ্রুত ছড়াতে পারত না।
তবে এই অগ্নিকান্ডের ঘটনায় হতাহতের কনো খবর নেই। এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন অতিরিক্ত বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক লালজি চৌধুরী। তিনি বলেন, পার্কিং স্ট্যান্ডটি রেলওয়ের কর্মচারীদের জন্য স্থাপন করা হয়েছিল এবং অগ্নিকাণ্ডের কারণে অনেক ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডে কোনো ধরনের প্রাণহানি হয়নি, চৌধুরী বলেন, বিষয়টি তদন্তের জন্য একটি কমেটি গঠন করা হয়েছে।

আরো পড়ুন : Fire Incident : সাতসকালে বিধ্বংসী আগুনে পুরে ছাই বাজার, মাথায় হাত ব্যবসায়ীদের !
