লরির মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে অ্যাম্বুলেন্স, মৃত ছয়

তীর্থঙ্কর মুখার্জি : পেটের যন্ত্রণা নিয়ে এক মহিলা রোগীকে ঘাটাল হাসপাতাল থেকে মেদিনিপুর মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্স করে শুক্রবার রাতে রওনা হয় রোগীর পরিবার। নিয়ে যাওয়ার পথেই ঘটে মর্মান্তিক পথ দুর্ঘটনা। দুর্ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুরের কেশপুরের পঞ্চমীর কাছে।

ওভারটেক করতে গিয়ে একটি সিমেন্ট বোঝাই লরির সঙ্গে মুখোমুখি ধাক্কায় দুমড়ে-মুচড়ে যায় অ্যাম্বুলেন্সটি। মৃত্যু হয় অ্যাম্বুলেন্সে থাকা ৬ যাত্রীর যার মধ্যে তিনজন মহিলা রয়েছে। প্রাণে বেঁচে যায় গাড়ির চালক ও রোগী। ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ সুপার ধৃতিমান সরকার। ও কেশপুর থানার পুলিশ।

ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়, পরে হাসপাতালে মৃত্যু হয় আরও একজনের। আহতদের মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে। এদিনের ঘটয়ায় শোকের ছায়া নেমে এসেছে রোগীর পরিবারে।

Leave a Comment