1 women murder case : আসামের ভ্লগার তরুণীকে কুপিয়ে খুন,হোটেলে ২দিন মৃতদেহের সাথেই কাটাল যুবক
1 women murder case
অমিত শর্মা : নারি সুরক্ষায় ফের প্রশ্নের মুখে বেঙ্গালুরু। ফের এক যুবতীরা নৃশংস ঘটনা ঘটল বেঙ্গালুরু শহরে। আসামের এক ইউটিউব ভ্লগার যুবতীর রক্তমাখা দেহ উদ্ধার হল তাঁর শোবার ঘরের বিছানা থেকে।
Table of Contents
ঘটনাটি ঘটেছে ইন্দিরা নগরের একটি সার্ভিস অ্যাপার্টমেন্টে। মৃত ওই যুবতীর নাম মায়া গগৈ। তিনি কোরামঙ্গলায় চাকরি করতেন। সিসিটিভি ফুটেজে থেকে পুলিশ যুবতী খুনের অভিযুক্তকে সনাক্ত করেছে।

যুবতী হত্যা মামলায় পালাতক অভিযুক্ত আরভ হারনি
আরো পড়ুন : PAN 2.0 Project : কেন্দ্রে আনতে চলেছে নতুন প্যান কার্ড! এবার পুরনো কার্ডধারীদের কী হবে? জেনে নিন
1 woman was hacked to death
The accused youth was with the young woman’s body for two days
The dead young woman’s name is Maya Gogoi
রিসিপিশনের সেই সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে মায়া গগৈর সাথে আরভ হারনি নামের এক তরুণ ২৩ নভেম্বর ১২.৩০ নাগাদ সার্ভিস অ্যাপার্টমেন্টে প্রবেশ করে অর্থাৎ চেক ইন করেন। অভিযোগ ২৪ নভেম্বর মায়ার বুকে বার বার ছুড়ির আঘাতে হত্যাকরে।
দু’দিন তরুণীর দেহের সঙ্গে এক সাথেই ছিল ওই অভিযুক্ত তরুণ। মঙ্গলবার রুম ছেরে পালায় অভিযুক্ত। সিসিটিভির ফুটেজ দেখে অভিযুক্তর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

ডেপুটি পুলিশ কমিশনার (পূর্ব) ডি দেবরাজ জানিয়েছেন, আমরা আমাদের ইন্দিরা নগর থানায় অভিযোগ পেয়েছি যে আজ সকালে রয়্যাল লিভিং সার্ভিস অ্যাপার্টমেন্টের একটি কক্ষ থেকে দুর্গন্ধ বের হচ্ছে। আমরা যখন রুমে গিয়ে দেখি,আমরা, বিছানায় পড়ে থাকা এক মহিলার লাশ দেখতে পাই। থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
অভিযুক্ত লিপ স্কলারে স্টুডেন্ট কাউন্সিলর হিসেবে কাজ করেন। তিনি আরও বলেন যে পুলিশ রুমে প্রবেশ করলে একটি ছুরি পাওয়া যায় এবং একটি নাইলনের তারও পাওয়া যায় যা অনলাইনে অর্ডার করা হয়েছিল। দেবরাজ বলেন, হত্যাকাণ্ডটি পূর্বপরিকল্পিত বলে মনে হচ্ছে, পুলিশ জানিয়েছে।
তবে এখনো অধরা অভিযুক্ত। পুলিশ তদন্তের স্বার্থে তথ্য সংগ্রহের জন্য ওই যুবতীর কর্মস্থলের কোরামঙ্গলায় একটি দল পাঠানো হয়েছে।
উল্লেখ্য গত ২২ সেপ্টেম্বর বেঙ্গালুরুর একটি ওয়ান বেডরুমে থেকে উদ্ধার হয়েছিল মহালক্ষ্মীর দেহ। ফ্রিজের থেকে উদ্ধার হয়েছিল মহালক্ষ্মীর দেহের ৩০ পিস টুকরা।

মৃত ওই যুবতীর নাম মায়া গগৈ
আরো পড়ুন : IPL Megha Auction 25 Day 1 : আইপিএল নিলাম ২০২৫ প্রথম দিন ! কে কতোতে বিকল ? ২৭ কোটিতে ঋষভ পন্থ
