রাত পোহালেই ফল প্রকাশ, রায়গঞ্জে ছাপ্পার অভিযোগ বাম-কংগ্রেস জোটের ! ভোটাররা বলছে ভোট শান্তিপূর্ণ

প্রজয় চক্রবর্তী : আগামী কাল শনিবার (১৩ জুলাই) রায়গঞ্জ সহ মোট ৪টি বিধান সভার ফল প্রকাশ হবে। সুষ্ঠ ভাবে রায়গঞ্জ বিধানসভায় ভোট মিটে জাবার পর বিরোধীরা ভোট লুটের ব্যাপারে কনো প্রকার প্রতিক্রিয়া না জানালেও পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার রায়গঞ্জ শহরে পথ অবোরধ করে বাম-কংগ্রেস জোট।

জোটের পক্ষ থেকে তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পার অভিযোগ আনলেও বিজেপির তরফে এহেন কনো অভিযোগ করতে দেখা যায়নি। দু-একটি বিক্ষিপ্ত অভিযোগ এবং পাল্টা অভিযোগ ছাড়া চার বিধানসভায় শান্তিপূর্ণ ভোট হয়েছে।

সাধারন ভোটারদের কাছ থেকেও শুনতে পাওয়া যায়নি যে তাঁদের ভোট লুঠ হয়েছে। আগামী কাল ভোটের ফলাফল নিয়ে আশাবাদী সব প্রার্থী। তবে সমিক্ষা বলছে এই উপনির্বাচনে চারটি আসনেই পাল্লাভাড়ি শাসক দলের।

লোকসভা ভোটের বড় সাফল্যের পর এই বিধানসভা উপনির্বাচনে তৃণমূল আশাবাদী , উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ বিধানসভার কৃষ্ণক্যাণী, কলকাতার মানিকতলার প্রয়াত সাধন পান্ডের স্ত্রী সুপ্তি পান্ডে ,উত্তর ২৪ পরগনার বাগদার মধুপর্ণা ঠাকুর , নদিয়ার রানাঘাট দক্ষীণের মুকুট মণি অধিকারী এই চার প্রার্থীর জয় নিয়ে। কিন্তু বিরোধীরাও জয়ের ব্যাপারে যথেষ্ট আশাবাদী।

Leave a Comment