উত্তরবঙ্গ মেডিকেলে বড় সাফল্য ! ৭ দিনে ক্যানসার মুক্ত ২ জন পুরুষ ১ জন মহিলা রোগী

লক্ষী শর্মা : উত্তরবঙ্গ মেডিকেলে পূর্বেও রোগীর পরিবার তরফে চিকিৎসা ব্যবস্থা নিয়ে অভিযোগ উঠেছে। কিন্তু এবার সেই রোগীররা সেই উত্তরবঙ্গ মেডিকেলে মারন রোগ ক্যানসারের চিকিৎসা করিয়ে নতুন জীবন পেয়ে চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন রোগীরা।

দু’জোন পুরুষ এবং একজন মহিলা মোট তিনজন কিডনির ক্যানসারের আক্রান্ত রোগীকে এক সপ্তাহের মধ্যে সুস্থ করে বাড়ি ফেরাল উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ও হাসপাতাল।

যা নয়া নজির সৃষ্টি করেছে উত্তরবঙ্গ মেডিকেল। দীর্ঘদিন ধরেই ইউরোলজি বিভাগে প্রচুর অপারেসশন হচ্ছে উত্তরবঙ্গ মেডিকেলে। কিডনি জনিত বিভিন্ন সমস্যা এবং প্রস্টেটের রোগীরা মেডিকেলে বিনামূল্যে উন্নত চিকিৎসা পেয়ে আসছেন।

বাকি দুই রোগীর প্রাথমিক শারীরিক পরীক্ষার পর ক্যানসার সন্দেহ হতেই বায়োপসি করানো হলে একজনের ক্যানসার স্টেজ-২ এবং ওপর জনের স্টেজ -৩ ধরা পরে। এরপরেই ২৫ জুন একজনের অপারেশন করা হয়। বাকি দুজনের অপারেশন করানো হয় ২৭ জুন।

একটি করে কিডনি বাদ গিয়েছে তিনজন রোগীর। এক সপ্তাহের মধ্যেই সুস্থ হয়ে তাঁরা নিজেদের বাড়িতে স্বাভাবিক জীবনযাপন করছে বলে রোগীরা নিজেই জানিয়েছে।

Leave a Comment