মাথায় বৃষ্টি নিয়েই সকাল ৭ টায় শুরু ৪ কেন্দ্রের উপ নির্বাচনের ভোট ! সকাল সকাল ভোট দিলেন প্রার্থী কৃষ্ণ

কেয়া সরকার : শুরু হয়ে গিয়েছে পশচিমবঙ্গের চার কেন্দ্র উত্তর দিনাজপুরের রায়গঞ্জ বিধানসভা, কলকাতার মানিকতলা বিধানসভা, উত্তর ২৪ পরগনার বাগদার এবং নদিয়ার রানাঘাট দক্ষীণের উপ নির্বাচন। চার কেন্দ্রে কনো প্রকার যাতে অশান্তি না হয় সেই কারনে নিরাপত্তা ব্যাবস্থা জোড়দার করেছে নির্বাচন কমিশন।

রাজ্য পুলিশের পাশাপাশি মোট ৭০ কম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে নিরাপত্তার দায়িত্বে। এদিন সকাল থেকে বৃষ্টি মাথায় নিয়ে অনেকেই ভোট দিতে এসেছেন বিভিন্ন বুথে। সকাল সকাল নিজের ভোট দিলেন তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। এদিন নিজের ওয়ার্ডের ভোট কেন্দ্র করোনেশন উচ্চ বিদ্যালয়ের ১৪১ নম্বর বুথে ভোট দেন তিনি। এই উপনির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী বলেও জানালেন।

অপরদিকে ভোট শুরুর হতেই একের পর এক জায়গা থেকে ইভিএম মেশিন খারাপের অভিযোগ সামনে আসছে। তাঁর মধ্যে মানিকতলার ২৭০ নম্বর বুথ, নদীয়া দক্ষিণ কেন্দ্রের হাবিবপুরে বিন পাড়া প্রাথমিক বিদ্যালয়ের খারাপ ইভিএম মেশিন। বিজেপির অভিযোগ ঘর থেকে তাঁদের এজেন্টকে ডেকে নিয়ে গিয়ে লোহাড় রড দিয়ে মার হয়। এই ঘটনায় ২৬ জন গ্রেপ্তার হয়েছে। এইদিকে ভোট দিয়ে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধীদের বিরুদ্ধে ভয় দেখানোর অভিযো তোলেন।

Leave a Comment