এগাড়ো বছরের একটি মামলায় আদলতে হাজির জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং ! তারপর যা ঘটল….

বিশ্বজিৎ মন্ডল : এগাড়ো বছর আগে ২০১৩ সালে এক সাংবাদিককে চড় মাড়ে বর্তমানে দেশের এই মুহূর্তের অন্যতম জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং। সেই সময় গায়কের বিরুদ্ধে বহরমপুর থানায় অভিযোগ দায়ের করেছিল ওই সাংবাদিক। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ গায়কের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৩৪১ ও ৩২২ ধারায় মামলা রুজু করা হয়।

শনিবার সকালে সেই মামলার আদালতে হাজিরা দিতে যান অরিজিৎ সিং। তাকে দেখে মুহুর্তের মধ্যেই হইচই পরে যায় আদালত চত্বরে। আদালত চত্বরে তাকে পেয়ে সাধারন মানুষ থেকে আইনজীবীরা সেলফি তোলার ধূম পড়ে যায়। এ পর্যন্ত ঠিক ছিল, কারন অরিজিৎ মুহূর্তের অন্যতম জনপ্রিয় গায়ক।

কিন্তু আদালতের অরিজিৎ-কে দেখে তাঁকে একবার ছুঁয়ে দেখতে আসেন জেলা বিচারক ভাস্করর ভট্টাচার্য। সেই সময়ের বিচারকের সঙ্গে অরিজিৎ-এর একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। সেই ছবি নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। যাই হোক মোটের ওপর শনিবার আদালত চত্বর ছিল শুধুই অরিজিৎ ময়।

Leave a Comment