10 Newborns Died : বিজেপী শাসিত রাজ্যে সরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকান্ড, মৃত্যু ১০ সদ্যোজাত

10 Newborns Died : বিজেপী শাসিত রাজ্যে সরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকান্ড, মৃত্যু ১০ সদ্যোজাত

Contents

10 Newborns Died

পিঙ্কি শর্মা : বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশের এক সরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকান্ডে মৃত্যু হল ১০ সদ্যোজাতর। আরও ৫ শিশুর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। আহত অবস্থায় ১৬ জন শিশুকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।

Table of Contents

আতঙ্কের পরিবেশ চারিদিকে। কান্নায় ভেঙে পড়েছে মৃত শিশুর পরিবারের লোকেরা। ঘটনার সময় অন্তত ৫০টি শিশু সেখানে ছিল বলে জানা গিয়েছে। এইদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় একাধিক পুলিশ প্রশাসনের আধিকারিক।

আরো পড়ুন : Trafic Problem in Raiganj : যানজট নিরাসনে এবার নিয়ম মেনে চলবে টোটো! কী জানালেন কৃষ্ণ কল্যাণী

10 Newborns Died
10 Newborns Died
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে চিকিৎসকদের অনুমান। অগ্নি সংযোগের ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে উত্তর প্রদেশের ঝাঁসির মহারানি লক্ষ্মীবাঈ মেডিক্যাল কলেজে। সেই সময় উপস্থিত রোগীর পরিবারের লোকেরা জানান, হাসপাতালের নিওলেটাল ইন্টেনসিভ কেয়ার ইউনিটে ( NICU ) শুক্রবার রাতে অগুন লাগে।

10 newborns died in the fire

Uttar Pradesh : Fire St Jhansi Hospital Kills 10  Newbor, 16 Battling For Life

The fire broken out in the neonatal intensive care unit (NICU) of Maharani Laxmi Bai Medical Collage at around 10.45 pm on Friday

আরো পড়ুন : Gujarat Health Scam,Death 2 : স্বাস্থ্য কার্ডের অর্থ তছরুপ,গুজরাটের হাসপাতালে মৃত্যু ২! অসুস্থ ৫

10 Newborns Died
10 Newborns Died

হাসপাতালের কর্মীরা জানায়, রাত ১০.৩০ নাগাদ “এনআইসিইউ” আগুন লাগে। ধোঁয়ায় ভড়ে যায় হাসপাতাল চত্তর। দমকলের অপেক্ষা না করে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা ওয়ার্ডের কাঁচ ভেঙে রোগীদের উদ্ধার করা শুরু করে।

এরপর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিটের থেকে আগুন লেগে থাকতে পারে। দুর্ঘটনায় মৃত শিশুদের পরিজনদের সমবেদনা জানিয়েছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

একজন কর্মকর্তা বলেন, 10 জনের মধ্যে সাতজনের পরিচয় শনাক্ত করা হয়েছে, বাকি তিনজনকে শনাক্ত করার জন্য প্রয়োজন হলে ডিএনএ পরীক্ষা করা হবে। নিহতদের পরিবারের জন্য সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা ঘোষণা করা হয়েছে।

মুখ্যমন্ত্রী নিহতদের পরিবারকে 5 লক্ষ টাকা এবং গুরুতর আহতদের জন্য 50,000 রুপি আর্থিক সাহায্য ঘোষণা করেছেন।

10 Newborns Died
10 Newborns Died

আরো পড়ুন : Tab Scam Arrested 4 : শুরু জেলায় জেলায় ট্যাব চোর ধরার অভিযান! গ্রেপ্তার ৪, এর মধ্যে উত্তর দিনাজপুরেই তিন

Leave a Comment