Tab Scam Arrested 4 : শুরু জেলায় জেলায় ট্যাব চোর ধরার অভিযান! গ্রেপ্তার ৪, এর মধ্যে উত্তর দিনাজপুরেই তিন
Tab Scam Arrested 4
তীর্থঙ্কর মুখার্জি : ট্যাবের টাকা পড়ুয়াদের অ্যাকাউন্টে ঢোকার আগেই মাঝ পথে উধাও হয়ে যাচ্ছে। আর এতেই রাস্তায় নেমে ক্ষোভ প্রদর্শন করে ছাত্রছাত্রীরা। ট্যাবের টাকা উধাও হয়ে যাওয়ার বিষয়ে ইতিমধ্যেই কড়া নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় আধিকারিকদের বলেছেন কেন সুবিধাভোগী ছাত্ররা তহবিল ট্যাবের টাকা পাননি তা খুঁজে বের করতে এবং দোষীদের চিহ্নিত করতে। এরপরেই সোমবার নবান্নে একটি উচ্চপর্যায়ের বৈঠক হয়।
Table of Contents
সেই বৈঠকের পর আজ মঙ্গলবার জেলায় জেলায় চলে অভিযান। দুই জেলা থেকে গ্রেপ্তার হয় ৪ জন। গোপন সূত্রে খবরের ভিত্তিতে মালদহের বৈষ্ণবনগর থানার পুলিশ এবং পূর্ব বর্ধমান জেলার পুলিশ যৌথ অভিযান চালিয়ে ট্যাব চুরির চক্রের কিনারা করে।

“Traruner Swapna” Scheme : 70 students say did not get money meant for TAB, probe ordered
East Burdwan police arrested 4 people involved in tab scam
Those arrested in the tab scam are 3 from North Dinajpur jail and 1 from Malda district
পুলিশ সূত্রে জানাগিয়েছে, এই অভিযানে ট্যাব কেলেঙ্কারিতে যুক্ত থাকার অভিযোগে মালদা বৈষ্ণবনগর থেকে হাসান শেখ নামে একজনকে গ্রেপ্তার করে পূর্ব বর্ধমান থানার পুলিশ। ধৃত হাসান শেখের একটি সাইবার ক্যাফে রয়েছে।
আরো পড়ুন : 51st CJ took oath : চন্দ্রচূড় জামানার ইতি, প্রধান বিচারপতির পদে শপথ নিলেন সঞ্জীব খান্না ! কে এই খান্না ?
এছাড়াও এই অভিযানে উত্তরদিনাজপুর জেলা থেকে আরো ৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রে জানাগিয়েছে, উত্তর দিনাজপুর জেলার চোপড়া ও ইসলামপুর থেকে যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে তাঁরা হলেন ইসলামপুর থানার অন্তর্গত রামগঞ্জের আশারুল হোসেন (২৩)।

বাকি দু’জন হলেন চোপড়া থানার অন্তর্গত দাসপাড়ার মোবারক হোসেন (২২) ও সিদ্দিক হোসেন (২২)। তবে সোমবার নবান্নে উচ্চপর্যায়ের বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য পুলুশের ডিজি রাজীব কুমার সহ অন্যান্য উচ্চপদস্ত আধিকারিকরা।
এদিন ট্যাব কেলেঙ্কারি ঠেকাতে বিস্তর আলোচনা হয় কী ভাবে নিরাপত্তা বাড়িয়ে পড়ুয়াদের অ্যাকাউন্টে টাকা পৌঁছনযায়। কী ভাবে এই সিস্টেমকে আরো উন্নত করা যায়। স্কুলের সঠিক ভূমিকা পালনের দিক সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা হয় এই বৈঠকে।

আরো পড়ুন : WB-MP Exsam 2025 : না মানলে বসা যাবে না ২৫-এর মাধ্যমিক পরিক্ষায়, রুটিন থেকে পরীক্ষার তারিখ রইল বিস্তারিত
