Train accident, 3 bogi derailed : ফের রেল দুর্ঘটনা, হাওড়ায় লাইনচ্যুত সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস ! উল্টে গেল ৩ টি বগি
Train accident, 3 bogi derailed
কেয়া সরকার : সাতসকালে লাইনচ্যুত হয়ে দুর্ঘটনার কবলে পড়ল ২২৮৫০ সেকেন্দ্রাবাদ-শালিমার সুপারফাস্ট এক্সপ্রেস। আজ (৯ নভেম্বর) কলকাতা নলপুরের কাছে পরপর তিনটি বগি রেল লাইন থেকে লাইনচ্যুত হয়ে যায়। এই দুর্ঘটনার জেরে দক্ষিণ-পূর্ব শাখায় ট্রেন চলাচল স্বভাবিকভাবে ব্যাহত হয়েছে।
Table of Contents
তবে এখনো পর্যন্ত হতাহতের কনো খবর নেই বলেই জানা গিয়েছে। রেলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছে। শুরু হয়েছে যাত্রীদের উদ্ধার করার কাজ। হতাহতের খবর না থাকলেও দুর্ঘটনার জেরে আহত হয়েছেন বেশ কয়েকজন যাত্রী।

3 Coaches of Secundrabad-Shalimar Express (train no 22850) train derail near Nalpur Station Howrah
At 5:31 am, the Secunderabad-Shalimar Weekly Express train derailed while going from the middle line to the down line
Om Prakash Charna confirmed that no injuries or fatalities have been reported so far
তাঁদের চিকিৎসার জন্য রেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। ট্রেনের যাত্রীরা জানান, ভোরের দিকে তাঁদের ট্রেনটি বিকট শব্দে কেপেঁ ওঠে। অনেক যাত্রী আহত হয়ে পড়েন। তবে ট্রেনের গতি কম থাকায় বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে।

দুর্ঘটনার পর রেলের তরফে জানানো হয়েছে, শনিবার ভোরে সেকেন্দ্রাবাদ থেকে শালিমার দিকে ২২৮৫০ সেকেন্দ্রাবাদ-শালিমার সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটি আসছিল। সেই সময় একটি ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়।
ট্রেনের গতি কম থাকায় বড় কনোও ক্ষয়ক্ষতি হয়নি। এখনো পর্যন্ত কনো হতাহতের ঘটনা ঘটেনি। মাত্র এক বা দুইজন যাত্রী সামান্য আহত হয়েছেন।

আজ সকালে লাইনচ্যুত হওয়ার ঘটনাটি যাত্রী ও কর্তৃপক্ষের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে। তবে, ওম প্রকাশ চার্না নিশ্চিত করেছেন যে এখনও পর্যন্ত কোনও আহত বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।
আরো পড়ুন : Kill the ration dealer : বাড়ি থেকে র্যাশন না দেওয়ায় খুন হতে হল রেশন ডিলারকে! পালাতক অভিযুক্ত মা ও ছেলে
