SC-RG Kar’s case 7th phase : শেষ হল আরজি কর মামলার সপ্তম দফার শুনানি, কী কী নির্দেশ দিল সুপ্রিম কোর্ট
SC-RG Kar’s case 7th phase
তীর্থঙ্কর মুখার্জি : সুপ্রিম কোর্টের নজরদারিতে চলছে আরজি কর মামলার শুনানি। মহিলা চিকিৎসকের ধর্ষণ ও দেহ উদ্ধারের ঘটনা প্রকাশ্যে আসার পর এবং এই ঘটনার পর কলকাতা হাইকোর্ট সিবিআই-এর নির্দেশের পরই স্বত:প্রণোদিত হয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপত ডি ওয়াই চন্দ্রচূড় এই মামলা গ্রহণ করেছিলেন।
Table of Contents
ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে এই মামলার ৬ দফা শুনানি সম্পন্ন হয়েছ। গতোকাল ৭ দফার শুনানি থাকলেও প্রধান বিচারপতি পিছিয়ে দিয়ে আজ শুনানি হবে বলে জানিয়ে ছিল। সেই মতো আজ বৃহস্পতিবার (৭.১১.২৪) সপ্তম দফার শুনানি হল। পরবর্তী শুনানি আবার ৪ সপ্তাহ পর।
আরো পড়ুন : Kill the ration dealer : বাড়ি থেকে র্যাশন না দেওয়ায় খুন হতে হল রেশন ডিলারকে! পালাতক অভিযুক্ত মা ও ছেলে

চার সপ্তাহ পর স্টেটাস রিপোর্ট সিবিআইকে জমা দেওয়ার নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত। এদিন শুনানির শুরুতেই ডিভিশন বেঞ্চের কাছে স্টেটাস রিপোর্ট জমা দেয় সিবিআই। স্ট্যাটাস রিপোর্ট পরে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় জানায়, ভারতীয় ন্যায় সংহিতার ৬৪ এবং ১০৩ ধারায় চার্য গঠন করা হয়েছে।
The seventh phase of the RG tax case was heard in the Supreme Court today
The CBI submitted the status report to the division bench at the beginning of the hearing
The report summoned by the Chief Justice of the Centre’s National Task Force was also submitted to the court today
সঞ্জয় রাইয়ের বিরুদ্ধে সেই চার্য গঠন করেছে অ্যাডিশনাল সেশন জাজ। এদিন রাজ্য সরকারের আইনজীবী জানান, যেভাবে আরজি করের গুরুত্বপূর্ণ মামলাটি দ্রুত বিচার হচ্ছে, আদালতের কাছে কৃতজ্ঞ। তিনি আরো বলেন, দ্রুত মামলার নিষ্পত্তি হোক এবং অভিযুক্তর শাস্তি হোক।

শুনানির শুরুতেই ডিভিশন বেঞ্চের কাছে স্টেটাস রিপোর্ট জমা দেয় সিবিআই। কেন্দ্রের জাতীয় টাস্ক ফোর্সের কাছে প্রধান বিচারপতি যে রিপোর্ট তলব করেছিল সেটিও আজ জমা পড়ে আদালতে।
আরো পড়ুন : RG Kar Case in Sumpreme Court : ফের পিছল আরজি করের শুনানি, তদন্তের রিপোর্ট দেখে তবেই শুনানি জানিয়ে দিল তারিখ
কেন্দ্রের জাতীয় টাস্ক ফোর্সের কাছে প্রধান বিচারপতি যে রিপোর্ট তলব করেছিল সেটিও আজ জমা পড়ে আদালতে। রিপোর্ট জমা পড়ার পর, কিছু প্রস্তাব দিতে চান জুনিয়র ডাক্তারদের আইনজীবী ইন্দিরা জয়সিং। এরপরেই প্রধান বিচারপতি বলেন, জাতীয় টাস্ক ফোর্সের রিপোর্ট নিয়ে পরামর্শ থাকলে লিখিত ভাবে দিন। পরামর্শ যদি যৌক্তিকতা থাকলে অন্তর্ভূক্ত করা হবে।
উল্লেখ্য, বর্তমানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। কিন্তু চলতি মাসের ১০ নভেম্বর অবসর গ্রহণ করছেন তিনি। তাই অষ্টম দফার শুনানিতে তিনি আর আরজিকর মামলাটি আর শিনবেন না। পরবর্তী প্রধান বিচারপতির বেঞ্চে চলবে শুনানি।

আরো পড়ুন : Live US Breaking News : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে শেষ হাসি হাসলেন ট্রাম্প! জয়ী হয়েই কী জানালেন তিনি
