Live-3 Child Dead : বাজি ফাটাতে গিয়ে বড় দুর্ঘটনা,আগুনে পুড়ে মৃত ৩ শিশু, আশঙ্কাজনক আরো ২
Live-3 Child Dead
তীর্থঙ্কর মুখার্জি : আলোর উৎসবে নেমে এলো শোকের ছায়া। গতোকাল ছিল কালীপুজা। গতকাল থেকেই পাল্লাদিয়ে শুরু হয়েছে বাজি ফাটানোর পালা। সেই বাজিই কেরে নিল তরতাজা ৩টি খুদের প্রাণ। আশঙ্কাজনক আরো ১ কিশোরী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে কালীপুজা উপলক্ষে সন্ধ্যা ৭ টার নাগাদ বাড়ির ভেতরেই ফুলঝড়ি পোড়াচ্ছিল দুই নাবালোক ও এক নাবালিকা। ফুলঝুড়ির ফুলকি থেকেই আগুন লেগে যায় বাড়িটিতে। বাড়িটিতে প্রচুর বাজি, পেট্রল এবং ডিজেল মজুত রাখাছিল এতেই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এতেই এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
আরো পড়ুন : 1 body recovered : কালীপুজোর রাতে ভয়াবহ কান্ড ! পরে রয়েছে দেহ, কিছুটা দুরে রক্তে মাখা কাটা মুন্ডু

ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় হাওড়ার উলবেড়িয়ার বাজারপাড়া এলকার ২৭ নম্বর ওয়ার্ডে। স্থানীয় সূত্রে খবর, মৃতদের মধ্যে ৩ জনই শিশু। এছাড়াও বছর উনিশের মণীশা খাতুন নামে আরো একজন অগ্নিদগ্ধ হয়েছে।
আরো পড়ুন : LPG price hike news : অনেকটাই বাড়ল রান্নার গ্যাসের দাম, মাসের প্রথম দিনেই বড় ধাক্কা, কতটা বাড়ল LPG-দাম
সেখানে চরকি,ফুলঝড়ি ফোটানোর সময় বিপত্তি ঘটে। জানা গিয়েছে, সেই চরকি ও ফুলঝুড়ির আগুনের ফুলকির থেকে বাড়িতে থাকা দাহ্য পদার্থ থেকে নিমিষের মধ্যে আগুনের গ্রাসে চলে যায়।
অগুনে ঝলসে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তানিয়া মিস্ত্রি (১১), ইশান ধারা (3) এবং মমতাজ খাতুনের (৫)। যখম হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মনীষা খাতুন (১৯) নামে এক কিশোরী। ঘটনা স্থলের বেশ কয়েকটি ইঞ্জিন। হাওড়া গ্রামীণ পুলিশের আধিকারিকরা। ঘটনার ভয়াবহতায় স্তব্ধ গোটা এলাকা। কান্নায় ভেঙে পড়েছে পরিবার।

আরো পড়ুন : Indian Rupee Dropped : কালীপুজোর দিনে ডলারের নিরিখে রেকর্ড পতন ভারতীয় মূদ্রার ! কতটা পড়ল টাকার দাম ?
