LPG price hike news : অনেকটাই বাড়ল রান্নার গ্যাসের দাম, মাসের প্রথম দিনেই বড় ধাক্কা, কতটা বাড়ল LPG-দাম

LPG price hike news : অনেকটাই বাড়ল রান্নার গ্যাসের দাম, মাসের প্রথম দিনেই বড় ধাক্কা, কতটা বাড়ল LPG-দাম

LPG price hike news

মিষ্টু মুখার্জি : উৎসব আবহে মাসের প্রথম দিনেই বড় ধাক্কা। ফের একবার বাড়ল রান্নার গ্যাসের দাম। এতেই আমজনতার মাথায় হাত। ওয়েল মার্কেটিং সংস্থাগুলির তরফে এলপিজি গ্যাসের দাম বাড়ানোর কথা জানানো হয়। অবশ্য সেটি শুধুমাত্র ১৯ কেজি এলপিজি সিলিন্ডারে কথা জানানো হয়েছে।

মূলত রাষ্ট্রীয় মালিকাধীন ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (IOC) ,ভারত পেট্রোলিয়াম কর্পোরেশনের (BPCL ) এবং হিন্দুস্থান পেট্রোলিমাম কর্পোরেশন লিমিটেড (HPCL) প্রতি মাসের ১ তারিখে রান্নার গ্যাসের দাম সমন্বয় করে।

LPG price hike news
LPG price hike news
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আরো পড়ুন : Indian Rupee Dropped : কালীপুজোর দিনে ডলারের নিরিখে রেকর্ড পতন ভারতীয় মূদ্রার ! কতটা পড়ল টাকার দাম ?

জানানো হয়েছে, ১৯ কেজি এলপিজি-র সিলিন্ডারের ৬১ টাকা করে দাম বাড়ল। বিগত ৪ মাস ধরে লাগাতার দাম বেড়েই ছলেছে। শেষ চারমাসে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে ১৫০ টাকারও বেশি। পাশাপাশি ৫ কেজি ফ্রি ট্রেড এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে ১৫ টাকা।

LPG gas cylinders price hiked ₹62

Additionally, the price of 5 kg Free Trade LPG cylinders has increased by ₹15

Commercial LPG cylinder price in Delhi rises to Rs 1802, Kolkata 1911.50, Mumbai 1754.50 and Chennai 1,964.50

সিলিন্ডার পিছু কতটা দাম বাড়ল ১৯ কেজি ও ১৪ কেজির ?

ওয়েল মার্কেটিং সংস্থাগুলির তরফে জানানো হয়েছে ১৯ কেজি একটি এলপিজি-র সিলিন্ডারের ৬১ টাকা মূল্য বৃদ্ধি পেয়েছে। ১ নভেম্বর থেকে ১৯ কেজি এলপিজি সিলিন্ডার কিনতে খরচ পড়বে ১৯১১.৫০ টাকা।

পাশাপাশি ওয়েল মার্কেটিং সংস্থাগুলির তরফে জানানো হয়েছে, ১৪ কেজি এলপিজি সিলিন্ডারে দাম অপরবির্তিতই রাখা হয়েছে। ৮২৯ টাকাতেই মিলবে এলপিজি সিলিন্ডার।

LPG price hike news
LPG price hike news

আরো পড়ুন : Death in road accident 3 : ডুয়ার্সে সাতসকালে মর্মান্তিক পথ দুর্ঘটনা, অন্ত:সত্ত্বা মহিলা সহ ৩ জন নিহত , আহত ২

নতুন মূল্য ধার্য্যের পর কোন শহরে কত দাম ?

কলকাতা : আজ অর্থাৎ নভেম্বরের ১ তারিখ থেকে কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক একটি এলপিজি সিলিন্ডার কিনতে খরচ পড়বে ১৯১১.৫০ টাকা।

দিল্লি : দেশের রাজধানি দিল্লিতে ১৯ কেজির একটি সিলন্ডারের দাম পড়বে ১৮০২ টাকা।

মুম্বাই : সেখানেই মুম্বাইয়ে ১৯ কেজি বাণিজ্যিক একটি এলপিজি সিলিন্ডার কিনতে খরচ পড়বে ১৭৫৪.৫০ টাকা।

চেন্নাই : চেন্নাইতে বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ৬১.৫০ টাকা বৃদ্ধি পেয়ে একটি সিলিডারের দাম হয়েছে ১,৯৬৪.৫০ টাকা।

উল্লেখ্য, ১৯ কেজি এলপিজি সিলিন্ডার বাণিজ্যিক স্থানে অর্থাৎ হোটেল ও রেস্তোরাঁয় ব্যাবহার করা হয়ে থাকে। এক লাফে দাম এতটা বৃদ্ধি পাওয়ায় বাইরের খাবার খেতে বা অর্ডার করে কিনে খেতে অনেকটাই বেশী অর্থ গুনতে হবে ভোজন প্রিয়দেরকে। কারন বর্তমানে গৃহস্তের পাশাপাশি বাইরের হোটেল ও রেস্তোরার খাবার খাওয়াতে অভ্যস্ত হয়ে পড়েছে অনেকেই।

আরো পড়ুন : US Presidential Election 24 : আমেরিকায় ৪৭ তম প্রেসিডেন্ট নির্বাচনে কে এগিয়ে! কী বলছে সমীক্ষা ? হ্যারিস নাকি ট্রাম্প ?

LPG price hike news
LPG price hike news

Leave a Comment