Hotel Honey Trap,Arrest 13 : মন্দারমণির বিভিন্ন হোটেল মধুচক্র,পুলিশি অভিযানে ব্যাঙ্ক ম্যানেজার সহ আটক ১৩
Hotel Honey Trap,Arrest 13
প্রশান্ত জানা : যারা সুমুদ্র ভালোবাসে সেই সকল পর্যটকদের কাছে অন্যতম পছন্দের যায়গা হল পূর্ব মেদিনীপুরের দিঘা ও মন্দারমণি। সেই পছন্দের যায়গার মন্দারমণির একাধিক হোটেলে মধুচক্রের পর্দাফাঁস। গোপন সূত্রে খবর পেয়ে বেশ কয়েকটি হোটেলে হানা দেয় পুলিশ।
Table of Contents
সেই অভিযানে গিয়ে দেখে ৩টি হোটেলে রমরমিয়ে চলছ মধুচক্রের আসর। হাতেনাতে ধরাপড়ে ১৩ জন। পুলিশ সূত্রে জানাগিয়েছে ওই ১৩ জনের মধ্যে ৬ জন মহিলা রয়েছে। জানা গিয়েছে, উদ্ধার হওয়া যুবতীদের বাড়ি নদীয়া, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়।

আরো পড়ুন : Change in Exam Time,HS-25 : উচ্চ মাধ্যমক পরীক্ষার সময় পরিবর্তন,বড় নির্দেশিকা জারি করল সংসদ,রইল বিস্তর
Madhuchakra of different hotels in Mandarmani, 13 including bank managers were arrested in police raids
Since the rescued young women are minors, the police have taken their confidential statements
The judge did not grant bail to the 13 arrested

আরো জানা গিয়েছে ধৃতদের মধ্যে একজন ব্যাঙ্ক ম্যানেজারও রয়েছেন। তিনি বীরভূম জেলার একটি ব্যাঙ্কের ম্যানেজার পদে রয়েছেন। মন্দারমণির বেশ কিছু হোটেল পর্যটকদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে যুবতীদের দিয়ে মধুচক্র চালাতো।

আরো কনো হোটেল বা কেউ এই চক্রের সাথে যুক্ত রয়েছে কিনা সেই দিকটিও খতিয়ে দেখছে পুলিশ। জানা গিয়েছে, উদ্ধার হওয়া যুবতীরা অপ্রাপ্তবয়স্ক হওয়ায় পুলিশ তাঁদের গোপন জবানবন্দি নিয়েছে।
এরপর পুলিশ ধৃতদের কাঁথি মহকুমা আদালতে পেশ করলে ধৃত ১৩ জনের জামিন নাকচ করে ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দেয়। উদ্ধার হওয়া ৬ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাঁদের হোমে পাঠানোর নির্দেশ দেয় কাঁথি মহকুমা আদালত।

আরো পড়ুন : Terrorist attack at 7 am : দীপাবলির ঠিক আগে উত্তপ্ত হল উপত্যকা, ফের সেনার গাড়ি লক্ষ্য করে জঙ্গি হামলা
