Sexual Harassment : মহিলা সাংবাদিককে যৌন নিগ্রহ,দল থেকে সাসপেন্ড,থানায় পৌঁছল CPM-নেতা তন্ময়
Sexual Harassment
তীর্থঙ্কর মুখার্জি : মহিলা সাংবাদিকের সঙ্গে অশালীন আচরনের অভিযোগ উঠল বাম বর্ষিয়ান নেতা তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে। ঘটনাটি প্রথম সামনে আসে অশালীন আচরনের শিকার হওয়া এক মহিলা পোর্টাল সাংবাদিক যখন রবিবার (২৭.১০.২৪ ) সোশ্যাল মাধ্যমে তাঁর ফেসবুক লাইভে তাঁর সাথে বাম নেতার দারা হওয়া যৌন হেনস্থার কথা তিনি জানান।
Table of Contents
তিনি লাইভে এসে বলেন, অর্থাৎ তাঁর অভিযোগ, রবিবার সকালে বাম নেতা তন্ময় ভট্টাচার্যের সাক্ষাৎকার নিতে গিয়েছিলেন, সেই সময় তন্ময় বাবু কলে বসে পড়েন। আর সেই ঘটনার ভিডিও সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি।
আরো পড়ুন : Terrorist attack at 7 am : দীপাবলির ঠিক আগে উত্তপ্ত হল উপত্যকা, ফের সেনার গাড়ি লক্ষ্য করে জঙ্গি হামলা

Tanmoy Bhattacharya has been suspended for allegedly indecently behaving with a female journalist
CPM State Secretary Mohammad Salim informed about the suspension
Left veteran leader Tanmoy Bhattacharya accused of sexual harassment
এই ঘটনা সামনে আস্তেই চরম অস্বস্তিতে পরেছে বাম শিবির। একজন মহিলা সাংবাদিককের সঙ্গে এহেন আচরণের জন্য বাম নেতা তন্ময় ভট্টাচার্যকে সাসপেন্ড করল তাঁর দল সিপিএম। সাংবাদিকের মুখোমুখি হয়ে এই সাসপেন্ডের কথা জানান, সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।
আরো পড়ুন : 12-year-old girl killed : মর্মান্তিক ঘটনা,পুলিশ দরজা খুলতেই দেখে মেয়েকে হত্যা করে পাশে পাহাড়া দিচ্ছে মা

তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেলিম বলেন, তন্ময়ের বিরুদ্ধে যে মহিলা সাংবাদিককে অশালীন আচরনের অভিযোগ উঠেছে তা দল কোনওভাবেই সমর্থন করেনা। তন্ময়ের বিরুদ্ধে ওঠা অভিযোগের অভ্যন্তরীণ তদন্ত হবে।
https://www.facebook.com/share/v/o17bAaUnnLwhtBoj
এই ধরণের কোনপ্রকার অভিযোগ এলে সিপিএম দল সমর্থন করে না। তিনি আরো বলেন, যতদিন পর্যন্ত তদন্ত চলবে ততদিন তিনি সাসপেন্ড থাকবেন। এরপর তদন্ত কমিটি যে প্রস্তাব দেবে সেই অনুযায়ী পদক্ষেপ করা হবে।

এইদিকে ওই ঘটনার পর ওই মহিলা সাংবাদিক তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে বরাহনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ গ্রহণের পরে আজ সোমবার তাঁকে ডেকে পাঠানো হয় বরাহনগর থানায়। এদিন দুপুরে একজনের বাইকে চেপে বরাহনগর থানায় পৌঁছে যান সিপিএমের প্রাক্তন বিধায়ক তন্ময় ভট্টাচার্য।
