Siliguri : সাসপেন্ড অভিযুক্ত এক ! অন ডিউটিতে মদ্যপ অবস্থায় এক ASI মহিলার সাথে অশ্লীল আচরনের অভিযোগে
Siliguri
লক্ষী শর্মা : মদ্যপ অবস্থায় অন ডিউটিতে এক মহিলার সাথে অশ্লীল আচরনের অভিযোগে সাসপেন্ড হল এল.এএসআই মর্যদার শিলিগুরির এক পুলিশকর্মী। অশ্লীল আচরনের ঘটনাটি ঘটেছে বুধবার রাতে শিলিগুড়ির চম্পাসারির শ্রীগুরুর বিদ্যামন্দিরের মাঠে। জানা গিয়েছে, বুধবার রাতে অন্ধকারের মাঠে এক তরুণ ও তরুণী আড্ডা দিচ্ছিল।
Table of Contents
সেটা দেখে স্থানীয়রা পিঙ্ক ভ্যানে খবর দেয়। দ্রুত পিঙ্ক ভ্যান এসে পৌঁছয় ঘটনা স্থলে। অভিযোগ এরপর অন্ধকার মাঠে বসে থাকা ওই তরুণ তরুণীকে লাঠিপেটা করে পিঙ্ক ভ্যানের ইঞ্চার্য অভিযুক্ত এএসআই তানিয়া রায়। খবর পেয়ে ওই দুই তরুণ তরুণীর অভিভাবক ঘটনাস্থলে এসে পৌঁছয়।
আরো পড়ুন : Supreme Court : সুপ্রিম কোর্টের নির্দেশে কাটল জট, উচ্চ প্রাথমিকে ১৪ হাজার পদে নিয়োগ
A policeman accused of indecent behavior has been suspended in Siliguri
The accused policeman was a woman on duty who was intoxicated
A departmental inquiry has been initiated against the accused woman policeman

আরো পড়ুন : Supreme court Next CJI : দেশের প্রধান বিচারপতি পদে দায়িত্ব পেলেন সঞ্জীব খান্না, কবে থেকে দায়িত্ব গ্রহণ?
এরপরেই ওই এল.এএসআইকে ঘিরে অভিভাবকরা পাল্টা অভিযোগ করে যে তিনি মদ্যপ অবস্থায় রয়েছেন। তাঁকে উদ্দ্যেশ্য করে বলেন কী করে মদ্যপ অবস্থায় ডিউটি করছেন।
বাকবিতন্ডার মাঝেই অভিভাবকদের মধ্যে থাকা এক মহিলার ঘাড় ধরে চুমু খাওয়ার ভঙ্গিতে তাঁর মুখের গন্ধ শোঁকায়ে যান। সেই সময় ক্যামেরা বন্দি করে ফেলে কেউ। কার্যত সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
ঘটনার পর ডিসিপি (ওয়েস্ট) বিশ্বচাঁদ ঠাকুর জানান, ভিডিওটি দেখার পর তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগ প্রমানিত হলে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে। আর আজ শিলিগুড়ি মেট্রোপলিটান পুলিশ ওই মহিলা এএসআই তানিয়া রায়কে সাসপেন্ড করেছে। অভিযুক্ত মহিলা পুলিশকর্মীর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করেছে।

